প্রস্তাবিত ডাটা সুরক্ষা আইন চলতি বছরের ডিসেম্বরে পাশ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। রাজধানীতে আলোচনায় তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছেন, আইন হওয়ার পর ফেসবুক গুগলসহ কেউ অনুমতি ছাড়া নাগরিকের ব্যক্তিগত তথ্য ব্যবহার বা বিক্রি করতে পারবে না। তবে এ আইনে, উপাত্ত সুরক্ষার চেয়ে তথ্য নিয়ন্ত্রণ করার চেষ্টা আছে বলে মন্তব্য করেছে টিআইবি।








