চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্দান টেরিটোরিকে হারাল সোহানের বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:28 অপরাহ্ন 19, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টপএন্ড টি-টুয়েন্টি লিগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে হারের পর নেপালের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল। তৃতীয় ম্যাচে পার্থ স্কর্চার্সের কাছে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা, চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে নুরুল হাসান সোহানের দল। নর্দান টেরিটোরি স্ট্রাইককে ২২ রানে হারিয়ে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।

ডারউইনে টসে হেরে আগে ব্যাটে নেমে বাংলাদেশ ‘এ’ দল নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭২ রান করে। জবাবে নেমে নর্দান টেরিটোরি ৭ উইকেটে ১৫০ রানে থামে।

টাইগারদের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন আফিফ হোসেন। ৪টি চারে ৪০ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৫ চার ও ১ ছক্কায় ২৩ বলে ৩৫ রান করেন নুরুল হাসান সোহান। ৩ চার ও ১ চারে ২৩ বলে ৩০ রান করেন জিসান আলম। ৬ চারে ১১ বলে ২৫ রান করেন নাঈম শেখ।

অস্ট্রেলিয়ার দলটির হয়ে টম মেনজিস ২ উইকেট নেন। ম্যাট হ্যামন্ড ও ডি’আর্চি শর্ট নেন একটি করে উইকেট।

রানতাড়ায় নেমে স্বাগতিক দলটির হয়ে ভালো করেছেন জর্ডান সিল্ক ও কনর ক্যারল। জর্ডান ৪১ বলে ৪৮ রান করেন, ক্যারলের ব্যাট থেকে আসে ৩০ বলে ৪৩ রান। বাকিদের মধ্যে টম আন্দ্রেস ১৮ এবং ক্যাডেল ম্যাকমাহন ১০ রান করেন।

বাংলাদেশের হয়ে রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ ও হাসান মাহমুদ দুটি করে উইকেট নেন। রিপন মণ্ডল নেন এক উইকেট।

Tags: আফিফডারউইনবাংলাদেশ ‘এ’ দললিড স্পোর্টসসোহান
Previous Post

বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষকরা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন: প্রধান উপদেষ্টা

Next Post

১৫ দফা দাবিতে ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি

Next Post
ফেনী ইউনিভার্সিটির প্রবেশদ্বারে শাটডাউন ব্যানার ঝুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ দফা দাবিতে ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি

বাংলাদেশ সেনাপ্রধানের সামরিক পোশাক পরিহিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তারা আমাদের সন্তানের বয়সী, ভুল বুঝতে পারবে এবং অনুতপ্ত হবে: সেনাপ্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT