চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজের ‘ওমর’-এর চমক কলকাতার দর্শনা বণিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 21, মার্চ 2024
in বিনোদন
A A
তিনজন মানুষ হাসিমুখে দাঁড়িয়ে, পটভূমিতে কাঠের দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তি পেতে যাওয়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবি ‘ওমর’-এ আছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক।

এর আগে ছবিটির অন্যান্য শিল্পীদের নাম প্রকাশ করেছিলেন পরিচালক। এবার দর্শনার থাকার বিষয়টি তিনি জানালেন। অন্তরাত্মা ও অপারেশন সুন্দরবন নামে ঢাকায় দুটি ছবি করেছেন দর্শনা। ওপার বাংলার একাধিক ছবি ও ওয়েব কনটেন্টে কাজের সুবাধে তিনি বাংলাদেশেও সুপরিচিত।

‘ওমর’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, নাসিরউদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, তানভীর।

ছবির নায়িকা কে তা নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে আগ্রহ ছিল। পরিচালক রাজ বৃহস্পতিবার দুপুরে দর্শনার থাকার বিষয়টি জানানোর পর অনেকেই চমকে গেছেন।

মোস্তফা কামাল রাজ বলেন, দর্শনা বণিক চমক হিসেবে আছে। শুধু এতটুকু বলতে চাই, তার উপস্থিত দর্শকের কাছে অন্যরকম লাগবে, বাকিটা পুরো সিনেমা দেখলে বোঝা যাবে। আগামী সপ্তাহ থেকে ওমর টিম প্রচারণায় নামবে।

থ্রিলার ও টান টান উত্তেজনায় ভরা গল্পে নির্মিত হয়েছে ‘ওমর’। ছবির নামটি দিয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিদ্দিকুর রহমানের চিত্রনাট্যে এটি প্রযোজনা করেছে মাস্টার কমিউনিকেশন।

এর আগে প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন, সম্রাট বানিয়েছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর মধ্যে তার তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

পাশাপাশি প্রতিটি সিনেমার কোনো না কোনো গান দর্শক নন্দিত হয়েছে। তার ষষ্ঠ ছবি ওমর কতটা দর্শক নন্দিত হয় সেটাই দেখায় অপেক্ষা।

Tags: ঈদের সিনেমা ২০২৪এরফান মৃধা শিবলুওমরতানভীরদর্শনা বণিকনাসিরউদ্দিন খানফজলুর রহমান বাবুমুহাম্মদ মোস্তফা কামাল রাজরোজি সিদ্দিকীলিড বিনোদনশরিফুল রাজশহীদুজ্জামান সেলিমসিনেমা
Previous Post

বিশ্বকাপ বাছাই: বাংলাদেশ-ফিলিস্তিন ম্যাচ যেভাবে দেখবেন

Next Post

২১০০ সালে বেশিরভাগ দেশে থাকবে নামমাত্র জনসংখ্যা

Next Post
শিশুদের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে শিশুদের দল. Channel i News - চ্যানেল আই নিউজ

২১০০ সালে বেশিরভাগ দেশে থাকবে নামমাত্র জনসংখ্যা

প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় সভায় একজন কর্মকর্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০০ প্রাথমিক বিদ্যালয় পাশের বিদ্যালয়ের সাথে সংযুক্ত হচ্ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT