চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেব্রুয়ারিতে আসছে ‘দরদ’র ট্রেলার, প্রচারণা নিয়ে বড় ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:08 অপরাহ্ন 19, জানুয়ারি 2024
in বিনোদন
A A
দরদ সিনেমার ট্রেলার প্রচারণার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিনদেশি তারকারা ভক্তদের নিয়ে বিরাট আয়োজনে নতুন ছবির ট্রেলার উন্মোচন করেন। যে কোনো ছবির মূল প্রচারণাই শুরু হয় এভাবে! বাংলাদেশেও এবার ঘটতে যাচ্ছে তেমন ঘটনা!

ঢাকাই সুপারস্টার শাকিব খান ও বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে নির্মিত ‘দরদ’ এর ট্রেলার উন্মোচন হবে বড় আয়োজনে! যেখানে উপস্থিত থাকবেন হাজারও ভক্ত অনুরাগী! সেই পরিকল্পনা পাকাপোক্ত করেছেন এই ছবির নির্মাতা অনন্য মামুন!

চ্যানেল আই অনলাইনকে পরিচালক মামুন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু করেছেন।

তিনি বলেন, ‘দরদ’ এর ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানে রেজিস্ট্রেশন করতে একটি টাকাও লাগবে না। নিয়ম মেনে রেজিস্ট্রেশন করা যাবে। এজন্য নাম, ইমেইল, ফোন নাম্বার এবং যে রেজিস্টেশন করবে সে কোন বিভাগ বা এলাকার বাসিন্দা সেটি লিঙ্কে উল্লেখ করতে হবে।

ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে শাকিব খান, নায়িকা সোনাল চৌহানসহ ছবির অন্যান্য কলাকুশলী ও শিল্পীরা উপস্থিত থাকবেন জানিয়ে মামুন বলেন, ‘আমরা যে কোনো একটি বড় স্টেডিয়ামে শাকিব খানের ফ্যান ও সিনেপ্রেমীদের নিয়ে এই আয়োজন করবো। লাইভ অনুষ্ঠানে ট্রেলার লঞ্চিং হবে।’

“দেশের সিনেমার প্রমোশনে এতো বড় আয়োজন হয়েছে কিনা জানা নেই। ইতোমধ্যে রেজিস্ট্রেশনে ২৪ ঘণ্টার আগে ১৭ হাজার শাকিব ভক্ত রেজিস্ট্রেশন করেছে। ২৮ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। ধারণা করেছিলাম কয়েক হাজার হতে পারে। কিন্তু আমি নিজেই বিশ্বাস করতে পারছি না কীভাবে অল্প সময়ে ১৭ হাজার শাকিবিয়ান রেজিস্ট্রেশন করলো। আসলে ‘দরদ’ যে মানের সিনেমা সেই হিসেবে আমরা প্রমোশনে কোনো কমতি রাখবো না।”

প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’ মুক্তি উপলক্ষে ট্রেলার লঞ্চিং অনুষ্ঠান হবে আগামি ফেব্রুয়ারিতে। পরিচালক বলেন, ওইদিনই রিলিজ ডেট ঘোষণা করবো।

সাইকো থ্রিলার রোমান্টিক ধাঁচের ছবি ‘দরদ’-এ শাকিব অভিনীত বাংলাদেশ থেকে নির্মিত প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। শাকিব-সোলা ছাড়াও ছবিতে পশ্চিমবঙ্গের শিল্পীরা অভিনয় করেছেন। ফেব্রুয়ারিতে মুক্তির কথা থাকলেও পিছিয়ে যাচ্ছে ‘দরদ’র মুক্তি। তবে সূত্র জানিয়েছে, দুই ঈদ ছাড়া যে কোনো সময় ছবিটি বিশ্বব্যাপী পাঁচ ভাষায় মুক্তি পাবে।

Tags: অনন্য মামুনট্রেলারদরদবলিউডবাংলাদেশভারতলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমাসোনাল চৌহান
Previous Post

ক্র্যাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

Next Post

ট্রাকচাপায় বাসচালক নিহত

Next Post
Dhaka Medical College Hospital entrance with people entering and exiting. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাকচাপায় বাসচালক নিহত

চলচ্চিত্র উৎসবের অতিথি ও দর্শকদের ছবি, বাংলাদেশে বড় চলচ্চিত্র ইভেন্টের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাত পোহালেই দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT