চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস্ক্রিনে আসছে শাকিবের ‘দরদ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:11 অপরাহ্ন 14, জানুয়ারি 2025
in বিনোদন
A A
দরদ সিনেমার বিশ্বব্যাপী ডিজিটাল প্রিমিয়ার, শাকিব খান ও নায়িকা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হতে যাচ্ছে সুপারস্টার শাকিব খান অভিনীত প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সবশেষ সিনেমা ‘দরদ’। সোমবার রাতে এই ছবির পোস্টার শেয়ার করে স্ট্রিমিংয়ের খবরটি নিশ্চিত করে আইস্ক্রিন!

অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় গেল বছর ১৫ নভেম্বর। এতে শাকিবের বিপরীতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।

প্যান ইন্ডিয়ান এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র দুই মাস না যেতেই এবার এলো ওটিটি প্লাটফর্মে মুক্তির খবর। ফলে ছবিটি নিয়ে আগ্রহী হয়ে উঠছেন দেশের সিনেপ্রেমী দর্শক। বিশেষ করে শাকিব ভক্তরা নিজ উদ্যোগে প্রচারণা শুরু করেছেন।

তবে কবে থেকে স্ট্রিমিং হতে যাচ্ছে ‘দরদ’, সেটা এখনো প্রকাশ করেনি আইস্ক্রিন কর্তৃপক্ষ। তবে আইস্ক্রিন থেকে জানানো হয়েছে, খুব শিগগির আইস্ক্রিনের দর্শক সিনেমাটি দেখতে পারবেন।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার ছবি ‘দরদ’। ছবিতে দুলু মিয়ার ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান আর ফাতিমা চরিত্রে দেখা গেছে সোনাল চৌহানকে। সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন। প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন।

শাকিব ও সোনাল ছাড়াও এতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, তানভীর তারেকসহ অনেকে।

Tags: অলোক জৈনআইস্ক্রিনইমতু রাতিশতানভীর তারেকদরদপায়েল সরকাররাজেশ শর্মারাহুল দেবলিড বিনোদনশাকিব খানসাফা মারুয়াসিনেমাসোনাল চৌহান
Previous Post

র‌্যাশফোর্ডকে খুব করে চাচ্ছে বার্সেলোনা

Next Post

প্লট গ্রহণে অনিয়ম: শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের মামলা

Next Post
শেখ হাসিনা ও জয় দুদকের মামলার আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্লট গ্রহণে অনিয়ম: শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশের রাষ্ট্রপতি কুয়েতে জনবল নিয়োগের জন্য আহ্বান জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে বাংলাদেশ থেকে আরও জনবল নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT