চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসর ভেঙে সিনেমায় ফিরলেন ড্যানিয়েল ডে-লুইস

পুত্রের হাত ধরে অবসর ভেঙে বড় পর্দায় কিংবদন্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 14, আগস্ট 2025
in বিনোদন
A A
ড্যানিয়েল ডে-লুইস সিনেমার শুটিংয়ে ব্যস্ত, চরিত্রে গভীর মনোযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারজয়ী কিংবদন্তি অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস আট বছরের বিরতি ভেঙে আবারও বড় পর্দায় ফিরছেন। তাঁর নতুন ছবি অ্যানিমোন এর বিশ্বপ্রিমিয়ার হবে চলতি বছরের নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে, যা চলবে ২৬ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।

ফোকাস ফিচার্স প্রযোজিত এই পারিবারিক নাটক পরিচালনা করেছেন ডে-লুইসের ছেলে রোনান ডে-লুইস—যা তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। বাবা-ছেলে মিলে লিখেছেন ছবির চিত্রনাট্য।

উত্তর ইংল্যান্ডের প্রেক্ষাপটে নির্মিত অ্যানিমোন-এ দেখা যাবে এক শহরতলির মানুষকে (শন বিন), যিনি বহুদিনের বিচ্ছিন্ন সন্ন্যাসী ভাইয়ের (ডে-লুইস) সঙ্গে বনে দেখা করতে যান। রহস্যময় ও জটিল অতীতে বাঁধা এই দুই ভাইয়ের সম্পর্ক তিক্ত হলেও মাঝে মাঝে কোমল হয়ে ওঠে—যা বহু বছর আগে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার কারণে চিরতরে বদলে গেছে।

ছবিতে আরও অভিনয় করেছেন সামান্থা মর্টন, স্যামুয়েল বটমলি। সিনেমাটোগ্রাফিতে রয়েছেন বেন ফোর্ডসম্যান।

ডে-লুইস মাই লেফট ফুট (১৯৮৯), দেয়ার উইল বি ব্লাড (২০০৭) ও লিঙ্কন (২০১২) ছবির জন্য সেরা অভিনেতার অস্কার জিতেছেন। সর্বশেষ তিনি ২০১৭ সালে পল থমাস অ্যান্ডারসনের ‘ফ্যান্টম থ্রেড’-এ অভিনয় করেন। এরপর তিনি জানিয়েছিলেন, ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে আর অভিনয় করবেন না।

সে সময় ডব্লিউ ম্যাগাজিনকে তিনি বলেছিলেন,“অবসর নেওয়ার ইচ্ছা আমার মধ্যে শেকড় গেড়ে বসেছিল, যা পরিণত হয় এক ধরনের বাধ্যবাধকতায়… আমি যা করছি, তাতে মূল্য খুঁজে পেতে চাই, কিন্তু সাম্প্রতিক সময়ে তা আর পাচ্ছি না।” ইউএস ম্যাগাজিন

Tags: অভিনেতাঅস্কারজয়ীছেলেড্যানিয়েল ডে-লুইসলিড বিনোদনসিনেমাহলিউড
Previous Post

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, উত্তরাঞ্চলে পানিবন্দী কয়েক হাজার পরিবার

Next Post

‘বিশেষ দিন নয়, বাবাকে প্রতিদিন মিস করি’

Next Post
বাংলাদেশের রাজনীতির নেতাদের ছবি, রাজনৈতিক আলোচনা ও সমালোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিশেষ দিন নয়, বাবাকে প্রতিদিন মিস করি’

UEFA Super Cup opening ceremony with players and a large banner. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শিশু ও বেসামরিক মানুষ’ হত্যা বন্ধের আহবান উয়েফার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT