চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার আলভেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:47 অপরাহ্ন 20, জানুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আলভেজের ছবি, যিনি যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের পর তাকে গ্রেপ্তার করেছে স্পেনের পুলিশ। বার্সেলোনার ৩৯ বর্ষী সাবেক তারকাকে কাতালুনিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত ডিসেম্বরে তার বিরুদ্ধে অভিযোগটি ওঠে।

শুক্রবার সকালে অভিযোগের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বার্সেলোনার মোসাস ডিএসকোড্রা ডি লা কোর্ট পুলিশ স্টেশনে হাজির হন আলভেজ। সেখানেই গ্রেপ্তার হন। পরে তাকে আদালতে হাজির করা হবে শুনানির জন্য।

অভিযোগ ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইটক্লাবে এক নারীকে হয়রানি করেছেন আলভেজ। তদন্ত চলছে জানিয়েছিল কাতালান অঞ্চলের সুপ্রিম কোর্ট। আদালত থেকে বিবৃতি এসেছিল, গত মাসে বার্সেলোনার একটি নাইটক্লাবে যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী। এর প্রেক্ষিতে কার্যক্রম শুরু করেছেন আদালত।

অবশ্য আদালতের বিবৃতিতে আলভেজের নাম উল্লেখ ছিল না। অভিযুক্ত ব্যক্তি যে আলভেজ, স্প্যানিশ গণমাধ্যমকে সেটি নিশ্চিত করেছিলেন আদালতের এক মুখপাত্র। বলেছিলেন, ‘মামলাটি তদন্তাধীন, এছাড়া আদালতের কাছে আর কোনো তথ্য নেই।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাকে অস্বীকার করে আলভেজ বলেছিলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ঘটনাস্থলে ছিলাম, কিন্তু আমি এমন কোনো কাজ করিনি।’

‘আমি জানি না এই ভদ্রমহিলা কে? আমি একজন নারীর সাথে এটা কিভাবে করতে পারি? অবশ্যই এমনটা করবো না।’

Tags: আলভেজনাইটক্লাববার্সেলোনাব্রাজিললিড স্পোর্টস
Previous Post

কাউন্টারে ঢুকে নিজের ছবির টিকেট বিক্রি করলেন আরিফিন শুভ

Next Post

মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন আগামী ডিসেম্বরে

Next Post
মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন পরিদর্শন করছেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন আগামী ডিসেম্বরে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশি নেত্রী, জাতীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমা: গাজীপুরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT