চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দানি আলভেজের মামলা লড়বেন মেসির আইনজীবী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:20 পূর্বাহ্ন 25, জানুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল তারকা দানি আলভেজের ছবি ও তার আইনজীবীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর পুলিশি হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াই চালানোর জন্য লিওনেল মেসির আইনজীবী ক্রিস্টোবাল মার্টেলকে নিয়োগ নেয়া হয়েছে। 

আইনজীবী হিসেবে মার্টেল একাধিক জনপ্রিয় তারকার মামলা পরিচালনা করেছেন। আদালতের বাইরে মামলা নিষ্পত্তি করার দক্ষতার জন্য তার খ্যাতি রয়েছে। বার্সার সঙ্গে নেইমারের আইনি জটিলতার অবসানেও তার ভূমিকা ছিল।

একসময় তিনি বার্সেলোনা ক্লাবের সাবেক সভাপতি জোসেপ লুইস নুনেজের আইনজীবী ছিলেন। বিশিষ্ট ব্যবসায়ী জর্ডি পুজল ফেরুসোলা, স্প্যানিশ রাজনীতিবিদ আলভারো লাপুয়ের্তার মামলাও তিনি লড়েছেন।

স্বনামধন্য আইনজীবী কারাকাস ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন কূটনীতিক। স্পেনের অন্তর্ভুক্ত ক্যানারি দ্বীপপুঞ্জে তার বেড়ে ওঠা। এরপর আইন বিষয়ে পড়াশোনা করতে বার্সেলোনায় চলে যান।

স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৩০-৩১ ডিসেম্বর রাতে বার্সেলোনার একটি জনপ্রিয় নাইটক্লাবে কথিত যৌন নিপীড়নের ঘটনা ঘটে।

দৈনিক পত্রিকা এবিসি বলেছে, আল্ভেজ ওই নারীর সম্মতি ছাড়াই তার অন্তর্বাসের ভিতরে হাত ঢুকিয়েছিল যখন তিনি বন্ধুদের সাথে নাচছিলেন।

আলভেজ অবশ্য দাবি করেছেন, তিনি সেই সময়ে নাইটক্লাবে ছিলেন। তবে কোনো অন্যায় কাজ করেননি। চলতি মাসের শুরুতে ব্যক্তিগত স্প্যানিশ চ্যানেল অ্যান্টেনা থ্রিকে বলেছিলেন, তিনি ওই নারীকে আগে কখনো দেখেননি।

অভিযোগের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বার্সেলোনার মোসাস ডিএসকোড্রা ডি লা কোর্ট পুলিশ স্টেশনে হাজির হন আলভেজ। সেখানেই গ্রেপ্তার হন। পরে তাকে আদালতে শুনানির জন্য হাজির করা হয়। জামিন আবেদন নামঞ্জুর করে স্পেনের একটি আদালত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

Tags: দানি আলভেজমার্টেলমেসিলিড স্পোর্টস
Previous Post

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাড়ি থেকে গোপন নথি উদ্ধার

Next Post

বঙ্গবন্ধুর অর‌ক্ষিত কবর আবিষ্কার করেছিলেন কাদের সিদ্দিকী: মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Next Post
কাদের সিদ্দিকী বঙ্গবন্ধুর অর‌ক্ষিত কবর আবিষ্কার সম্পর্কে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর অর‌ক্ষিত কবর আবিষ্কার করেছিলেন কাদের সিদ্দিকী: মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

রুশ ট্যাংক যুদ্ধক্ষেত্রে চলাচল করছে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে লিওপার্ড ট্যাংক পাঠাতে সম্মত জার্মানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT