চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের সাইবার জাতীয়তাবাদের বিপদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:15 অপরাহ্ন 14, অক্টোবর 2024
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
চীনের পতাকাসহ ল্যাপটপের স্ক্রিনে দেশটির পতাকা দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি দক্ষিণ চীনের শেনজেনে একটি জাপানি স্কুলের গেটের কাছাকাছি ১০ বছর বয়সী এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার পর চীনের সাইবার জাতীয়তাবাদ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরের এক মঙ্গলবার সকালে এই হত্যার ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, এই হত্যাকাণ্ড জাপান ও চীনকে হতবাক করেছিল এবং কূটনৈতিকভাবে উত্তেজনার জন্ম দেয়।

জাপান সরকার বলেছে, তারা বিশ্বাস করে, যা ঘটেছিল তা জেনোফোবিয়া দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। এছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ‘বিদ্বেষপরায়ণ এবং জাপান বিরোধী’ সোশ্যাল মিডিয়া পোস্টগুলোতে আক্রমণের জন্য দায়ী করেন।

অফিসে কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের কাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইন বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, হত্যাকাণ্ডটি রাজনৈতিকভাবে সংবেদনশীল একটি তারিখে ঘটেছে। এটি ১৮ সেপ্টেম্বর ঘটে। আর এই ঘটনা ১৯৩০ এর দশকে চীন এবং জাপানের মধ্যকর ঘটনাকে স্বরণ করিয়ে দিচ্ছে। তখন জাপান চীনের মাঞ্চুরিয়া দখল করে নিয়েছিল।

কেউ কেউ বলছে, যা ঘটেছে তা অনলাইন জাতীয়তাবাদের একটি চিহ্ন মাত্র। কারণ সাম্প্রতিক বছরগুলোতে বিদেশী বিরোধী বাগাড়ম্বর ক্রমবর্ধমান চলছে, যা বাস্তব জীবনে ছড়িয়ে পড়ছে।

প্রতিবেদনে বলা হয়, বছরের পর বছর ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সম্পর্কিত পোস্টগুলো চীনা ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। আর যুদ্ধের সময় জাপানি আক্রমণ উভয় পক্ষের জাতীয়তাবাদীদের জন্য একটি সংবেদনশীল বিষয় ছিল। এছাড়াও যুদ্ধে জাপানের যুদ্ধকালীন নৃশংসতা চীনে দীর্ঘকাল ধরে একটি বেদনাদায়ক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ বেইজিং এখনও প্রচার করছে টোকিও সেসব ঘটনার জন্য পুরোপুরি ক্ষমা চায়নি।

Previous Post

গুলিবিদ্ধ বন্ধুকে দেখে অশ্রুসজল সালমান

Next Post

তামিম-মুশফিকের সঙ্গে আগের ঠিকানাতেই মাহমুদউল্লাহ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ বল ছুঁড়ে ফেলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম-মুশফিকের সঙ্গে আগের ঠিকানাতেই মাহমুদউল্লাহ

দুটি নারী-পুরুষের রোমান্টিক দৃশ্য ও এক নারী-অভিনেত্রীর অ্যাকশন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়পর্দায় আলিয়াকে টেক্কা দিচ্ছেন তৃপ্তি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT