চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্দান্ত ‘দামাল’, রায়হান রাফীর নির্মাণ মুন্সিয়ানার মুগ্ধ দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 30, অক্টোবর 2022
in বিনোদন
A A
প্রশংসিত দর্শকরা একসঙ্গে ছবি তুলছেন, উৎসবের আনন্দ উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৮ সালের ‘পোড়ামন ২’ থেকে সর্বশেষ ‘দামাল’; প্রতিটি ছবিতে নিজের নির্মাণ মুন্সিয়ানায় দর্শকের মুগ্ধ করেছেন রায়হান রাফী। চলতি বছরের অন্যতম মেগাহিট ছবি ‘পরাণ’ বানিয়ে তারকা নির্মাতা হিসেবে পরিচিতি অর্জন করেন তিনি। শুধু সিনেমা নয়, ওটিটির কয়েকটি কনটেন্টে রাফী নির্মাতা হিসেবে তার নামের প্রতি সুবিচার করেছেন।

ফলে অল্পদিনেই দর্শকের আস্থা অর্জন করেছেন দহন খ্যাত নির্মাতা রায়হান রাফী। শুক্রবার মুক্তি পাওয়া ‘দামাল’ ছবি দিয়েও দর্শকের থেকে নতুন করে বাহবা পাচ্ছেন তিনি। যারাই ‘দামাল’ দেখছেন, পুরো ছবির পাশাপাশি নির্মাতা রাফীর প্রশংসা করতে ভুলছেন না।

স্বাধীন বাংলা ফুটবল, মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, তারকাবহুল শিল্পীদের সমন্বয়ে সবকিছুই দুর্দান্তভাবে দামাল-এ তুলে ধরেছেন রাফী। সেই সঙ্গে সিয়াম, মিম, রাজ, সুমিত, সুমি, রাশেদ অপু, সাঈদ বাবুদের কাছ থেকে সেরা বের করে এনেছেন ‘পরাণ’-খ্যাত এই নির্মাতা।

তাই শিল্পীদের পাশাপাশি দর্শকরা অন্যরকমভাবে পছন্দ করছেন রাফীকে। ‘দামাল’-এর শুরু থেকে তিনি প্রচারণায় হলে হলে ছুটে বেড়াচ্ছেন।

গত দুদিনে সরেজমিনে দেখা যায়, রাফীকে দেখেই ছুটে আসছেন দর্শক। তার সঙ্গে ছবি তুলছেন। বিশেষ করে নির্মাণে মুগ্ধতার কথা জানাচ্ছেন। আগামীতে আরও ভালো চাচ্ছেন। রাফীও দর্শকদের কাছে কৃতজ্ঞা প্রকাশ করতে ভুলছেন না। তিনি হাতজোড় করে বিনয় দেখিয়ে দোয়া চাচ্ছেন।

বিভিন্ন দর্শক মন্তব্যে বলছেন, রাফী হলেন সত্যিকারের নির্মাতা, যিনি গল্প নিয়ে খেলেন। শেষদিকে দর্শকদের চমকে দেন। অনেকেই বলছেন, দর্শকদের ইমোশনকে সিনেমার গল্পের প্রতি দৃশ্যে কাজে লাগিয়েছেন রাফী। নির্মাতা হিসেবে এখানেই তার স্বার্থকতা। কেউ কেউ এও বলছেন, মুক্তিযুদ্ধের ঘটনাকে এর আগে অনেক ছবিতে সঠিকভাবে তুলে ধরা হয়নি তাই পর্দায় দেখতে বিরক্তি লাগতো, কিন্তু রায়হান রাফী দামাল-এ সঠিকভাবে তুলে ধরেছেন।

স্টার সিনেপ্লেক্সে একাধিক দর্শকের কাছে ‘দামাল’ প্রসঙ্গে জানতে চাইলে তারা বলেন, ‘দামাল’ যে গল্পে নির্মিত মুক্তিযুদ্ধের এই প্রেক্ষাপট তাদের কাছে অজানা ছিল। এমন প্রেক্ষাপট পর্দায় তুলে আনার জন্য রাফীর মুন্সিয়ানার জুড়ি নেই। আরও জানান, মুক্তিযুদ্ধ ও ফুটবল এবং বর্তমান প্রজন্ম তুলে ধরার গল্প দামাল দেখতে পুরো সিনেমাতে একটি বারও বিরক্ত লাগেনি। বরং উপভোগ্য ছিল। মনে হচ্ছিল যেন মুক্তিযুদ্ধের সময়ে ফিরে গেছেন।

দর্শকের এমন মুগ্ধতায় সিক্ত হওয়া প্রসঙ্গে রায়হান রাফী বলেন, আগেই বলেছিলাম এখনও পর্যন্ত দামাল আমার বানানো শ্রেষ্ঠ ছবি। দর্শক নিশ্চয়ই প্রমাণ পেয়েছেন। মানুষ ছবিটি পছন্দ করবে আমার ধারণা ছিল। কিন্তু এতো বেশি প্রশংসা করবে তা ভাবিনি। এখনও যারা দামাল দেখেনি তারা যেন অবশ্যই ছবিটি দেখেন।

দেশের ২২টি আধুনিক প্রেক্ষাগৃহে শুক্রবার ২৮ অক্টোবর মুক্তি পেয়েছে ‘দামাল’। মুক্তির পর রাজধানীর দর্শকরা লুফে নিয়েছে ছবিটি।

মুক্তিযুদ্ধের সময়ে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘দামাল’। ছবির মূল গল্প ফরিদুর রেজা সাগরের। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনার প্রমুখ।

Tags: দামালফরিদুর রেজা সাগররায়হান রাফীলিড বিনোদন
Previous Post

নাটকীয়তা ভরা ম্যাচে জয়ে হাসে বাংলাদেশ

Next Post

রাজনীতিতে আসার ইঙ্গিত কঙ্গনার

Next Post
কঙ্গনা রানাউতের ছবি, তিনি পেশাদার অভিনেত্রী।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতিতে আসার ইঙ্গিত কঙ্গনার

বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জন্য প্রস্তুত ফ্ল্যাগ ও আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের আগে কাতারে শ্রমিক উচ্ছেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT