চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্সের পাঁচ শাখায় চলবে ‘দামাল’, দৈনিক ১৭ শো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 অপরাহ্ন 26, অক্টোবর 2022
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে সিনেমার তারকারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (২৮ অক্টোবর) দেশজুড়ে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘দামাল’। রায়হান রাফী পরিচালিত বহুল আলোচিত এই ছবিটি সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি রাজধানীর অভিজাত মাল্টিপ্লেক্সগুলোতেও দেখতে পারবেন দর্শক।

এরমধ্যে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখাতেই চলবে ‘দামাল’। এই শাখাগুলোতে প্রথম দিন (শুক্রবার) ১৬টি শো দেখা যাবে। ঠিক এর পরদিন (শনিবার) থেকে স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় ১৭টি শো চলবে।

সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (৫টি শো), মিরপুর সনি (৪টি শো), মহাখালীর এসকেএস (২টি শো), ধানমন্ডি সীমান্ত সম্ভার (৪টি শো) ও বিজয় সরণী (২টি শো)- সবগুলো শাখা মিলে ১৭টি শো দেয়া হয়েছে; এমনটা জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘দামাল’ এর অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। কেউ চাইলে স্টার সিনেপ্লেক্সের ওয়েব সাইট ভিজিট করেও অনলাইনে টিকেট করতে পারবেন।

কোরবানির ঈদে পরিচালক রায়হান রাফী পরিচালিত ছবি ‘পরাণ’ মাত্র ৪ শো নিয়ে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছিল। পরে দর্শকদের চাপে দৈনিক ২৮টি পর্যন্ত শো পায়! অল্পদিনেই ব্লটবাস্টার হিট হয়ে ওঠে। ‘পরাণ’র পর রাফীর নতুন ছবি ‘দামাল’ মুক্তি পাচ্ছে। সে কারণে দর্শকের প্রত্যাশাও বেশি।

ফরিদুর রেজা সাগরের মূল গল্পে নির্মিত হয়েছে ‘দামাল’। স্বাধীন বাংলা ফুটবল দলের প্রেক্ষাপট ও মুক্তিযুদ্ধের কাহিনি উপজীব্য করে তৈরি হয়েছে ছবিটি। পরিচালক রাফী তার ‘দামাল’কে বলছেন ক্যারিয়ারের বেস্ট ছবি। তার কথা, মুক্তিযুদ্ধ নিয়ে যেসব সিনেমা তৈরি হয় বেশিরভাগই অনুদানের সিনেমা। বাণিজ্যিকভাবে কেউ মুক্তিযুদ্ধের সিনেমা বানায় না।

রাফী বলেন, সেই জায়গা থেকে আমরা আমাদের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার। যা সব শ্রেণির দর্শক হলে গিয়ে পরিবার নিয়ে দেখতে পারবে। সেই সঙ্গে তারা হাততালি দেবে, নাচবে, কাঁদবে এবং বের হওয়ার সময় তৃপ্তি নিয়ে বের হবে।

তিনি আরও বলেন, যে পরিমাণে কষ্ট করেছি ভাষায় প্রকাশ করা সম্ভব না। এই কারণে আমি সবসময় বলি আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত বানানো বেস্ট সিনেমা ‘দামাল’। দর্শকরা আমাকে যেভাবে বিশ্বাস করেছে কোনোভাবে তারা ‘দামাল’ দেখে হতাশ হবেন না। সব ছবি আমার সন্তান। কিছু সন্তান জন্ম দিতে গিয়ে মায়েদের একটু বেশি কষ্ট করতে হয়। ‘দামাল’ এর ক্ষেত্রেও তাই হয়েছে। ‘দামাল’ বানাতে গিয়ে প্রসব বেদনার মতো কষ্ট করেছি।

‘দামাল’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, শাহনাজ সুমী, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনার, সামিয়া অথৈ, পূজা প্রমুখ।

Tags: অভিনয়ইন্তেখাব দিনারইমপ্রেস টেলিফিল্মপূজাফরিদুর রেজা সাগরবিদ্যা সিনহা মিমরাজধানীরাশেদ অপুলিড বিনোদনশরিফুল রাজশাহনাজ সুমীসামিয়া অথৈসিনেপ্লেক্সসিনেমাসিয়াম আহমেদসুমিতস্টার সিনেপ্লেক্স
Previous Post

২০৩০ সালের মধ্যেই ক্যান্সারের টিকা

Next Post

‘ছন্দে থাকলে যেকোনো কিছুই করতে পারে বাংলাদেশ’

Next Post
বাংলাদেশে সাংবাদিকদের জন্য জরুরি পরামর্শ ও নির্দেশনা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ছন্দে থাকলে যেকোনো কিছুই করতে পারে বাংলাদেশ’

বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের বিভিন্ন সিনেমার পোস্টার ও দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ২৮ সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT