চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুম্বন বিতর্কে ক্ষমা চাইলেন দালাই লামা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:44 অপরাহ্ন 10, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
দালাই লামা প্রার্থনাসভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চুম্বন বিতর্কে ক্ষমা চেয়েছেন বৌদ্ধদের আধ্যাত্মিক ধর্মগুরু দালাই লামা। রোববার ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক বালকের ঠোঁটে চুম্বন করতে দেখা গিয়েছিল দালাই লামাকে।

আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে বালকটিকে নিজের জিভ চুষে দিতে বলতে শোনা যায় এই বৌদ্ধ সন্ন্যাসীকে। এরপরই দুনিয়াজুড়ে শুরু হয় দালাই লামার সমালোচনা। আজ সোমবার তারই জবাব এল আধ্যাত্মিক গুরুর কাছ থেকে।

দালাই লামা একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে ক্ষমা চেয়েছেন ওই বালক এবং তার পরিবারের কাছে। পাশাপাশিই নিজের আচরণের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। এই আচরণের ব্যাখ্যা দিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, আধ্যাত্মিক গুরু প্রায়ই তার সাক্ষাৎপ্রার্থীদের সঙ্গে তামাশা করেন। মজা করার মত করেই তিনি তা করে থাকেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কেউ লিখেছিলেন, দালাই লামার কাছ থেকে এমন অশালীন আচরণ আশা করা যায় না। এই আচরণ কখনওই সমর্থনযোগ্য নয়। আবার একজন এমনও লিখেছেন, দালাই লামা এক ভারতীয় কিশোরকে চুম্বন করছেন। এমনকি তার জিহ্বাও স্পর্শ করতে চেয়েছেন। তাকে স্পষ্ট বলতে শোনা গেছে। কিন্তু উনি কেন এটা করলেন?

জানা যায়, একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত দালাইকে প্রণাম জানাতে এসেছিল বালকটি। ভিডিওটি সেই মুহূর্তে রেকর্ড করা হয়। তাতে দেখা যায়, দালাইয়ের সামনে মাথা নোয়ানো বালককে টেনে ধরে তার ঠোঁটে চুম্বন করছেন বৌদ্ধ ধর্মগুরু। তার পরে তিনি নিজের ঠোঁট বের করে এনে ওই কিশোরকে চুষে দিতে বলেন। তাকে বলতে শোনা যায়, তুমি কি আমার জিহ্বাটি চুষে দিতে পারবে?

নোবেল শান্তি পুরস্কারজয়ী দালাই লামা অবশ্য এর আগেও জড়িয়েছেন বিতর্কে। ২০১৯ সালে নিজের উত্তরসুরী বেছে নেওয়া প্রসঙ্গে দালাই লামা বলেছিলেন, যদি কোনও মহিলা দালাই লামা হন, তবে তাকে অনেক বেশি আকর্ষণীয় হতে হবে। যদিও পরে ওই বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমাও চাইতে হয়েছিল দালাই লামাকে।

Previous Post

অটো চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

Next Post

United States Provides $23.8 Million for Food for Rohingya Refugees

Next Post
রোহিঙ্গা

United States Provides $23.8 Million for Food for Rohingya Refugees

সালমানের ভক্তরা ঈদে আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান ভক্তদের ঈদ শুরু!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT