চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচন: তিন ধাপে যাচাই করা হবে ভোটারের পরিচয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:22 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
তিনজন ব্যক্তি ভোটার যাচাই প্রক্রিয়া নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে নানা পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। । আজ সোমবার একাধিক নির্দেশনা জারি করেছে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়। এতে বলা হয়েছে, ভুয়া কার্ড দিয়ে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। তিন ধাপে পরিচয় যাচাই শেষে ভোট দিতে হবে শিক্ষার্থীদের।

মঙ্গলবার ৯ সেপ্টেম্বর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

একই সঙ্গে সোমবার রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথও নিয়ন্ত্রণে আনা হয়েছে। সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। তবে বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত ও জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি ক্যাম্পাসে ঢুকতে পারবে না। শিক্ষক–কর্মকর্তাদের পরিবারের সদস্যদের প্রবেশ করতে হলে প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস নিতে হবে।

স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল দেখানো হবে। ভোট শুরুর আগে সাংবাদিকদের উপস্থিতিতে খালি ব্যালট বাক্স সিলগালা করা হবে।

ভোটকেন্দ্রে ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরলজাতীয় পদার্থ আনা নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে নির্বাচনের দিনে ক্যাম্পাসে চক্রাকার শাটল সার্ভিস চালু থাকবে। সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত এ সার্ভিস চলবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই। শিক্ষার্থীদের গুজবে কান না দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫ ও ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়ছেন ১৯ জন। ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

Tags: ডাকসুডাকসু নির্বাচন ২০২৫ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ
Previous Post

নেপাল থেকে মঙ্গলবার ফিরছেন জামালরা

Next Post

বিকেল ৪টার ফ্লাইটে নেপাল ছাড়বে বাংলাদেশ দল

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল স্টেডিয়ামে, প্রস্তুত ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকেল ৪টার ফ্লাইটে নেপাল ছাড়বে বাংলাদেশ দল

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের ঘোষণা দেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভ সহিংসতার মধ্যেই নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT