চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশোর লুকে মুগ্ধ নেটিজেন, দাগ কাটছেন ক্যালেন্ডারের পাতায়!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 13, মার্চ 2025
in বিনোদন
A A
নিশোরের দৃষ্টিতে গভীরতা ও রহস্যময়তা ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক হাঁটু ভেঙে তীক্ষ্ণ দৃষ্টিতে আলো আঁধারের মধ্যে বসে তাকিয়ে আছেন আফরান নিশো। তার লম্বা চুল, মুখভর্তি সাদা কালো দাড়ি। পিছনে লোহার বেড়ি, যেখানে রক্তের ছাপ লেগে আছে। এমন একটি পোস্টার প্রকাশ হয়েছে ‘দাগি’ সিনেমার। যা দেখে চমকে উঠেছে সিনেমাপ্রেমীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টারটি প্রকাশের পর নেটিজেনরা ধারণা করছেন, পোস্টারের মতো দাগি সিনেমাজুড়ে নিশো তার নামের সুবিচার করবেন। দু‘দিন আগে ‘দাগি’র এক মিনিটের টিজার রিলিজ হলেও প্রশংসিত হয়। তবে পোস্টার নিয়ে চলছে বেশী মাতামাতি।

জাকির হোসেন জয় লিখেছেন, আফরান নিশো এমন ভয়ংকর এক্সপ্রেশন একদম কড়া লাগছে। টিজারের পর এমন একটা কড়া পোস্টার আসার খুব দরকার ছিল। সুমাইয়া সাথী লিখেছেন, নিশোর এই লুকটা জাস্ট ওয়াও। নিরব মিয়া লিখেছেন, ক্যালেন্ডারের পাতায় দাগ দিয়ে রাখছি। আশা করি মনেও দাগ কেটে যাবে।

প্রকাশিত অফিশিয়াল পোস্টারের ক্যাপশনে লেখা, ‘ক্ষমা চাইতে সাহস লাগে। অনেক ক্ষমতাশালীর পতন ঘটে গেছে ক্ষমা চায় নাই বলে।’

অভিনেতা আফরান নিশো চরিত্রে, সিনেমার পোস্টার, বাংলাদেশি সিনেমা, ঈদুল ফিতর ২০২৫. Channel i News - চ্যানেল আই নিউজ নাটকে তুমুল জনপ্রিয়তা অর্জন করে ২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। দুবছর বিরতি দিয়ে তিনি ফের সিনেমা করছেন। দাগি নির্মাণ করেছেন শিহাব শাহীন।

তিনি জানান, দাগির কেন্দ্রীয় চরিত্রে নিশো। তাকে ঘিরেই এই সিনেমা নির্মিত হয়েছে। এই সময়ের সামাজিক ও প্রাসঙ্গিক সিনেমা ‘দাগি’। এতে আরও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ, শহিদুজ্জামান সেলিম, রাশেদ অপু।

Tags: আফরান নিশোঈদের সিনেমাতমা মির্জারাশেদ অপুলিড বিনোদনশহিদুজ্জামান সেলিমশিহাব শাহীনসিনেমাসুনেরাহ
Previous Post

দুর্ঘটনায় মারাত্মক জখম ৯০ দশকের এই অভিনেত্রী

Next Post

মাগুরায় নির্যাতিত শিশুর মৃত্যুতে সেনাবাহিনীর শোক

Next Post
বাংলাদেশ সেনাবাহিনী লোগো, জাতীয় সুরক্ষা ও সামরিক শক্তির প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় নির্যাতিত শিশুর মৃত্যুতে সেনাবাহিনীর শোক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্তের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT