চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুনরা ঈশা খাঁকে জানতে গেলে আমাকে খুঁজে পাবে: ডিএ তায়েব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
প্রাচীন যোদ্ধার পোশাক ও অস্ত্রের ছবি, বাংলার ঐতিহ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘ঈশা খাঁ’। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন ডিএ তায়েব ও অপু বিশ্বাস। এই ছবিটি ‘বাহুবলী’র চেয়ে কোনো অংশ কম নয় বলে জানিয়েছেন নায়ক ডিএ তায়েব।

তিনি এও বলেন, ভিএফএক্স হয়েছে চমৎকারভাবে। একেবারে পারফেক্ট ছবি ‘ঈশা খাঁ’।

মুক্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় বেইলি রোডে এক সংবাদ সম্মেলন করেন নায়ক ডিএ তায়েব। সেখানে উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, নিপুণসহ অনেকে।

ঈশা খাঁ চরিত্রের দুই অভিনেতার নাটকীয় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ সংবাদ সম্মেলনে ডিএ তায়েব বলেন, ঈশা খাঁ বাংলার সত্যিকারের বীরের গল্প। এই ছবি আমাদের ঐতিহ্য বহন করে। ভিনদেশী ছবির গল্প নকল না করে আমাদের অহংকার ও গৌরব করার মত কিছু কিছু গল্পের মধ্যে একটি হচ্ছে ‘ঈশা খাঁ’। গল্পটা যখন আমি পাই, শুনেই রাজি হয়ে যাই।

ডায়েল রহমান পরিচালিত ঈশা খাঁ’য় নিজেই নাম ভূমিকায় অভিনয় করতে পেরে ধন্য মনে করছেন ডিএ তায়েব। বলেন, একদিন আমি থাকবো না। নতুনরা এসে যদি ইতিহাস খোঁজে তারা ঈশা খাঁকে জানতে গেলে আমাকে খুঁজে পাবে। শত বছর পরেও আমি ঈশা খাঁ হয়ে থাকবো। তাই আমি মনে করি যোগ্য কাজ করেছি।

‘ঈশা খাঁ’ ডিএ তায়েব অভিনীত চতুর্থ ছবি। এর আগে তার তিনি পরিমনী ও পপির সঙ্গে ‘সোনাবন্ধু’, মাহিয়া মাহির সঙ্গে ‘অন্ধকার জগৎ’ এবং ববির সঙ্গে ‘আমার মা’ ছবিগুলো করেছেন। এবার অপু বিশ্বাসের সঙ্গে করলেন ‘ঈশা খাঁ’।

প্রাচীন বাংলার রাজা রামচন্দ্রের ঐতিহাসিক চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ ডিএ তায়েব বলেন, সব ছবিগুলো সুপারস্টার নায়িকাদের সঙ্গে করেছি। বাংলাদেশে মনে হয় আমি একমাত্র অভিনেতা যার বিপরীতে নাটক বা সিনেমা মিলিয়ে ১০৮ জন নায়িকা অভিনয় করেছে। সব কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা পেয়েছি। মানুষের ভালোবাসা না পেলে কাজ করতাম না।

এদিকে, ‘ঈশা খাঁ’ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, এটি ঐতিহাসিক গল্পের ছবি। অনেকেই এ গল্প সম্পর্কে জানেন। এ ধরনের গল্পে প্রথম কাজ করেছি। ভালো লেগেছে। চলচ্চিত্রে সুবাতাস বইছে। এরমধ্যে ‘ঈশা খাঁ’ মুক্তি পাচ্ছে ৩০ সেপ্টেম্বর। এ কারণে আমি খুবই খুশি। সবাই সিনেমা হলে ছবিটি দেখবেন।

Tags: অপুঅপু বিশ্বাসঈশা খাঁডি এ তায়েবনায়িকাভিএফএক্সলিড বিনোদনসিনেমা
Previous Post

চ্যানেল আইতে জয়বাংলার বীরকন্যা

Next Post

ঈশা খাঁ আমাদের গল্প, বীরের গল্প: ডি এ তায়েব

Next Post
বাংলা নাটকের চরিত্রের ছবি, ঐতিহ্যবাহী পোশাক ও মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈশা খাঁ আমাদের গল্প, বীরের গল্প: ডি এ তায়েব

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, শান্ত ও দৃঢ় ব্যক্তিত্বের প্রতিচ্ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের স্বপ্ন বোনার শিল্পী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT