চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:14 অপরাহ্ন 27, মে 2024
in বাংলাদেশ
A A
বিপর্যস্ত গাছপালা ও ঝড়ের প্রভাবের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোর ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করা ঘূর্ণিঝড় রেমাল বর্তমানে আরও দুর্বল হয়ে স্থল নিম্নচাপরূপে মাকিকগঞ্জ এলাকায় অবস্থান করছে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, এটি এখন মাকিকগঞ্জ ও এসব এলাকায় অবস্থান করছে। আগামীকাল ২৮ মে এর প্রভাব একদমই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ আশেপাশের অঞ্চলে দুপুর পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে।

বেসরকারি আবহাওয়া সংস্থা ‘বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম’ (বিডাব্লিউওটি) জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমাল বর্তমানে নিম্নচাপরূপে মাকিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও দুর্বল হয়ে ময়মনসিংহ জেলার দিকে এগোচ্ছে।

এখনও ব্যাপক বাতাস থাকায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দমকা হাওয়া বয়ে যাচ্ছে যা আজ গভীর রাত পর্যন্ত থাকতে পারে। অপরদিকে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও অনেক দমকা হাওয়া বয়ে যাচ্ছে যা আগামীকাল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার ২৮ মে সকাল থেকেই খুলনা ও বরিশাল বিভাগের আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।

কক্সবাজারের মহেশখালী পৌরসভার সিকদারপাড়া এলাকা থেকে ধারণ করা

এদিকে সারাদেশে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড় ও জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে ফসলের ক্ষেত, মাছের ঘের, বিধ্বস্ত হয়েছে বাড়িঘর। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বেশকিছু উপজেলার।

সোমবার বিকেলে ঢাকায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানান, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলীয় এলাকার ৩৭ লাখ ৫৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৫ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, আর আংশিক ক্ষতি হয়েছে প্রায় ১ লাখ ১৫ হাজার ঘরবাড়ি।

বন্যার পানিতে প্লাবিত গ্রাম ও ঘরবাড়ি, দুর্যোগের প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ
সন্দ্বীপ

ঘূর্ণিঝড়ের প্রভাবে সন্দ্বীপের বিভিন্ন এলাকায় গাছপালা পড়ে বিদ্যুতের তার ও খুঁটি ভেঙে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। সন্দ্বীপ বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন চ্যানেল আইকে বলেন, ফৌজদারহাট থেকে আসা বিদ্যুতের মূল লাইনও বন্ধ রয়েছে। যার কারণে সীতাকুণ্ড ও সন্দ্বীপ সম্পূর্ণ বিদ্যুৎবিহীন রয়েছে। কবে নাগাদ লাইন স্বাভাবিক হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

বিভিন্ন এলাকায় গাছপালা পড়ে বিদ্যুতের তার ও খুঁটি ভেঙ্গে সোনাগাজী উপজেলাসহ ফেনী জেলার অধিকাংশ এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

Tags: ঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় রেমালরেমাল
Previous Post

ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার সারা দেশে ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসের পূর্বাভাস

Next Post

ফিলিস্তিনের কিশোরীকে উদ্ধার করে মালদ্বীপে আনা হয়েছে

Next Post
ফিলিস্তিনের কিশোরীকে উদ্ধার করে মালদ্বীপে আনা হয়েছে, সাক্ষাৎকারের সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের কিশোরীকে উদ্ধার করে মালদ্বীপে আনা হয়েছে

জিল্লুর রহমানের মা মায়ের জানাজায় অংশগ্রহণ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তৃতীয় মাত্রা’র পরিচালক ও উপস্থাপক জিল্লুর রহমানের মা মায়ের জানাজা সম্পন্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT