চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় মোখা: সেন্টমার্টিনে বিশেষ ব্যবস্থা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:10 অপরাহ্ন 12, মে 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সেন্টমার্টিনে ঝড়ের সতর্কতা সংকেত দেখানো লাল পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’র মোকবেলায় কক্সবাজার জেলা প্রশাসন সেন্টমার্টিনের জন্য নিয়েছে বিশেষ প্রস্তুতি। দ্বীপটিকে দেওয়া হচ্ছে বাড়তি গুরুত্ব। এরইমধ্যে ২০০ স্বেচ্ছাসেবকের পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় প্রশাসন।

শুক্রবার সকালে কক্সবাজার জেলা প্রশাসন জানায়, সেন্টমার্টিনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দ্বীপটি যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও সেখানে খাদ্যের ঘাটতি থাকবে না, মজুদ করা হয়েছে পর্যাপ্ত খাবার।

এছাড়াও আলাদা বিশেষ বরাদ্দও দেওয়া হয়েছে দ্বীপটির জন্য। আর সকল পাকা ভবনে পাঁচ হাজার মানুষকে নিরাপদ আশ্রয় দেবার ব্যবস্থা করা হয়েছে। যারা স্থানীয় নয় তাদের অনেকেই এরই মধ্যে সেন্টমার্টিন ছেড়েছে।

উপজেলা প্রশাসন বলছে, দুর্যোগে স্থানীয়দের জন্য উপজেলায় সরকারি-বেসরকারি ৮৭টি আশ্রয়কেন্দ্রসহ শতাধিক হোটেল-মোটেল ও ডাকবাংলো প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ জোন হিসেবে সেন্টমার্টিন, শাহপরীর দ্বীপের জন্য নৌবাহিনী, বিজিবি, পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও মেডিক্যাল টিমসহ স্বেচ্ছাসেবীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় ‘মোখা’র বর্তমান অবস্থান নিয়ে সকালে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, ‘মোখা’ এখন চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে বলে মনে করছেন আবহাওয়া অধিদপ্তর।

এছাড়াও দেশের চারটি সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। সাগরে সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

Tags: কক্সবাজারমোখাসেন্টমার্টিন
Previous Post

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের মাকে কারণ দর্শানোর নোটিশ ইসির

Next Post

ইসলামাবাদের হাইকোর্টে ইমরান খান

Next Post
Man wearing sunglasses and blue shirt in outdoor setting with people around. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামাবাদের হাইকোর্টে ইমরান খান

গাজায় ইসরায়েলের হামলায় আহত ও নিহতের সংখ্যা বাড়ছে, উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলের হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT