চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় মোখা: তিন বিভাগে প্রস্তুত মেডিক্যাল টিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:42 অপরাহ্ন 13, মে 2023
in বাংলাদেশ, স্বাস্থ্য
A A
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় মেডিক্যাল টিমের প্রস্তুতি কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাব মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে প্রস্তুত করা হয়েছে মেডিক্যাল টিম।

শনিবার অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে শুক্রবার রাতে এই তিন বিভাগের সকল স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকদের সাথে এক জরুরি অনলাইন সভায় এই প্রস্তুতি নেওয়া হয়।

সভায় অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম বিভিন্ন দিক নির্দেশনা দেন। মহাপরিচালক মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রস্তুতি ও কোনও চাহিদা থাকলে তা জানতে চান। কর্মকর্তারা তাদের প্রস্তুতির ব্যাপারে মহাপরিচালককে আশ্বস্ত করেন।

ঘুর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতির মধ্যে রয়েছে, পর্যাপ্ত মেডিক্যাল টিম গঠন, জরুরি বিভাগে অতিরিক্ত জনবল নিয়োগ, মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি করে আলাদা ওয়ার্ড নির্ধারণ, অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা, জরুরি প্রয়োজন ছাড়া সকল প্রকার ছুটি বাতিল, অপারেশন থিয়েটারগুলো ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা এবং পর্যাপ্ত জরুরি ওষুধ সংরক্ষণ।

এসময় মহাপরিচালক সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু, স্বাস্থ্য অধিদফতরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ, মোবাইল যোগাযোগ নিরবিচ্ছন্ন ও প্রয়োজনীয় ওষুধের বাফার স্টক প্রস্তুত রাখার নির্দেশ দেন।

আবুল বাসার মো. খুরশিদ আলম অধিদফতরের কর্মকর্তাদের উপকূলীয় হাসপাতালগুলোর যেকোনও চাহিদা তাৎক্ষণিকভাবে পূরণের এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন।

সভায় আরও জানানো হয়, অধিদফতরের কর্মকর্তারা দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী স্বাস্থ্য সেবা নিশ্চিত রাখার জন্য কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

Tags: খুলনাঘূর্ণিঝড় 'মোখা'চট্টগ্রামবরিশাল
Previous Post

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা

Next Post

ঘূর্ণিঝড় মোখা: এলএনজি টার্মিনাল হতে গ্যাস সরবরাহ বন্ধ

Next Post
গ্যাস টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মোখা: এলএনজি টার্মিনাল হতে গ্যাস সরবরাহ বন্ধ

শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৩: যা বললেন ব্যাংকাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT