চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় হামুন: সারা দেশে নৌযান চলাচল বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:26 অপরাহ্ন 24, অক্টোবর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের উপকূলের উপর ঘূর্ণিঝড় হামুনের প্রভাবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় ‘হামুন’ ধেয়ে আসায় সারা দেশের নদীপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

মঙ্গলবার ২৪ অক্টোবর বিকেলে বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘হামুন’ আজ মঙ্গলবার মধ্যরাতে উপকূলে আঘাত হানতে পারে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে নৌপথে সব নৌযান চলাচল বন্ধ থাকবে।

এদিকে সন্ধ্যায় আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১২) মঙ্গলবার সন্ধ্যা ৬টায়  ঘূর্ণিঝড় ‘হামুন’ উপকূল স্পর্শ করেছে বলে জানায়। এছাড়াও রাত ৯টার মধ্যে ঘূর্ণিঝড়টির মূল অংশ উপকূল অতিক্রম শুরু করতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।

বিশেষ এই বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূল অতিক্রমের সময় ঘূর্ণিঝড় ‘হামুন’ কিছুটা দুর্বল হয়ে আজ রাতে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়াসহ ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড় হামুন উপকূল অতিক্রম করা শুরু করেছে। এর অগ্রভাগ ইতোমধ্যেই উপকূল স্পর্শ করেছে। এরপর ক্রমশ এর কেন্দ্র স্থলভাগে আঘাত করে আজ রাত বা মধ্যরাত নাগাদ শেষ হয়ে যাবে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র স্থলভাগে আঘাত করার সময় এটি আরও দুর্বল হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় থকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যে কারণে আমরা আশা করছি ক্ষয়ক্ষতি কম হবে।’

এদিকে চট্টগ্রাম সমুদ্রবন্দরে দেওয়া ৭ নম্বর সতর্কসংকেত অপরিবর্তিত রেখেছে আবহাওয়া অফিস।

কক্সবাজার সমুদ্রবন্দরের ৬ নম্বর বিপদসংকেত নামিয়ে ৭ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। তবে পায়রা বন্দরে ৭-এর পরিবর্তে ৫ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

Tags: আজকের আবহাওয়াঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় 'হামুন'
Previous Post

শুভকে নিয়ে গর্বিত শাকিব, নেটিজেনরা বলছেন ‘সিনেমার সৌন্দর্য’!

Next Post

বিএনপি গণতন্ত্র রক্ষা নয়, ধ্বংসের জন্য লড়াই করছে: ওবায়দুল কাদের

Next Post
ওবায়দুল কাদেরের বক্তৃতা, বিএনপি ও গণতন্ত্র নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি গণতন্ত্র রক্ষা নয়, ধ্বংসের জন্য লড়াই করছে: ওবায়দুল কাদের

অ্যাটর্নি জেনারেল সহকর্মীদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সহকর্মীদের নিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখলেন অ্যাটর্নি জেনারেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT