চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে মালাউইতে ২০০ জন নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 পূর্বাহ্ন 15, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা, বৃষ্টির কারণে জলাবদ্ধতা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসে দ্বিতীয়বারের মত ঘূর্ণিঝড় ফ্রেডি আফ্রিকার দক্ষিণ অংশের উপর দিয়ে যাওয়ার সময় দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে আঘাত হানে, এই ঘটনায় এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে।

বিবিসি জানিয়েছে, প্রবল পানির ঢলে দেশটির বাড়িঘর ভেসে গেছে, বাস্তুহারা হয়ে পড়েছে অসংখ্য মানুষ। ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, এই ধ্বংসযজ্ঞ মালাউইতে চলমান কলেরার প্রাদুর্ভাবকে আরও বাড়িয়ে দেবে। দেশটির সরকার ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ  ১০টি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে।

উদ্ধারকর্মীরা বেলচা ব্যবহার করে কাদায় চাপা পড়ে থাকা জীবিতদের খুঁজে বের করার জন্য চেষ্টা করছেন। পুলিশের মুখপাত্র পিটার কালায়া বলেন, আমাদের নদীগুলো উপচে পড়ছে, ঢলের পানিতে মানুষ ভাসছে, ভবন ধ্বসে পড়ছে।

একটি শিশুকে উদ্ধার করার ঘটনা স্মরণ করে দেশটির ব্লানটায়ার শহরের বাসিন্দা অ্যারন এনটাম্বো বলেন, শিশুটির মাথা পর্যন্ত কাদায় আটকে ছিল এবং সে চিৎকার করছিল। যদিও পানির প্রবাহ খুব শক্তিশালী ছিল তবুও আমরা বাধা পার হয়ে তাকে উদ্ধার করতে পেরেছি। কাজটি খুব কঠিন ছিল, কিন্তু আমরা তাকে বের করে আনতে পেরেছি।

মেডিক্যাল দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস জানিয়েছে, হাসপাতালে পৌঁছানোর পর ৪০ টিরও বেশি শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে। সরকারের দুর্যোগ ত্রাণ সংস্থা জানিয়েছে, ২০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় আছে।

একটানা বৃষ্টি ও প্রচণ্ড বাতাসের কারণে কিছু কিছু এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের ফলে মালাউইয়ের বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। দেশের বেশিরভাগ অংশই  ব্ল্যাকআউটের সম্মুখীন হচ্ছে।

দেশটির জাতীয় বিদ্যুৎ কোম্পানি বলেছে, তাদের জলবিদ্যুৎ কেন্দ্রটি অচল হয়ে পড়েছে। এটি একটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

দেশটিতে রাস্তা ও সেতু ভেঙে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে, অপরদিকে ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে হেলিকপ্টার ব্যবহার করা সম্ভব হচ্ছেনা।

মালাউইয়ের এমন বিপদের মুহূর্তে দেশটির সরকার খাদ্য ও আশ্রয়হীন হাজার হাজার মানুষের জন্য সাহায্যের আবেদন জানিয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, ফ্রেডি সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় যা আরও দীর্ঘস্থায়ী হতে পারে।

Tags: নিহতমালাউই
Previous Post

বিশ্ব ভোক্তা অধিকার দিবস আজ

Next Post

চট্টগ্রামে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে হত্যার অভিযোগ

Next Post
হাতের মধ্যে ধারালো ছুরি দিয়ে রক্তাক্ত মৃতদেহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে হত্যার অভিযোগ

জার্গেন ক্লপের মুখে হতাশার ভাব, ম্যাচের পর সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের বিপক্ষে ম্যাচের আগেই হাল ছাড়লেন ক্লপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT