চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি সপ্তাহেই আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘ডানা’

তামীম সানিয়াত তন্ময় by তামীম সানিয়াত তন্ময়
11:44 অপরাহ্ন 20, অক্টোবর 2024
in পরিবেশ, বাংলাদেশ
A A
বেঙ্গল উপকূলে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা ও আবহাওয়া পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটির নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিতই বলা যায়। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘ডানা’। তখন বেশ জোরালো ভাবেই স্থলভাগে আঘাত হানার শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। আঘাত হানতে পারে ২৪ থেকে ২৫ তারিখের মধ্যে।

তবে এখনই নিশ্চিতভাবে কোন অঞ্চলে আঘাত হানবে তা নিয়ে কোন মন্তব্য করতে রাজি না আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ বজলুর রশীদ চ্যানেল আই অনলাইনকে বলেন, লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে তা নিশ্চিত। তবে কোথায় আঘাত হানতে পারে তা এখনই বলা যাবে না। এতে আতঙ্ক তৈরি হতে পারে। তাছাড়া ঘূর্ণিঝড়ের গতিপথও পরিবর্তন হতে পারে।

বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম (বিডাব্লিউওটি) এর মতে, ২৪-২৫ অক্টোবর এর মধ্যে একটি সাধারণ ঘূর্ণিঝড় থেকে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ভারতের ওডিশা থেকে দক্ষিণ বাংলাদেশ (বরিশাল) উপকূলের মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এর সর্বোচ্চ মাত্রা ক্যাটাগরি-১ এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কিছু অঞ্চলে প্রায় ৮৫-১৪৫ কিমি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এর প্রভাবে।

বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় ডানা, শক্তিশালী ঝড়ের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

তবে সংস্থাটি বলছে, যদি ঘূর্ণিঝড়ের পূর্ব দিকের সাবট্রপিকাল রিজ (এসটিআর) এর প্রভাব দুর্বল হয়ে যায় তবে এটি বাংলাদেশে সরাসরি আঘাত হানতে পারে। এতে এর শক্তিমত্তা কিছুটা বেশি হওয়ার ঝুকি থাকবে। বিডাব্লিউওটি’র মতে, বাংলাদেশ ও নিকটতম মিয়ানমার উপকূলে এর আঘাত হানার সম্ভাব্যতা প্রায় ১%, ওডিশা উপকূলে ৩০%, পশ্চিমবঙ্গ থেকে সাতক্ষীরা উপকূলে ৫০%, খুলনা-বরিশাল উপকূলের জন্য ১৫% এবং অন্য কোথাও ৪%। যদি এটি কেবলই ধারণা। বেশ কিছু কারণে এটি পরিবর্তনও হতে পারে।

সোমবার রাতে বা মঙ্গলবার সকালে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হবে, তখন এর সম্ভাব্য গতিপথ এবং আঘাতের স্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে বলে জানান বজলুর রশীদ। তবে বিডাব্লিউওটি’র চেয়ারম্যান পারভেজ আহমেদ পলাশ চ্যানেল আই অনলাইনকে জানান, এটি সাধারণ ঘূর্ণিঝড় (৮৫ কিমি বা তার কম) থেকে প্রায় হারিকেনের শক্তি সম্পন্ন (১১৮কিমি বা তার বেশি) তীব্র ঘূর্ণিঝড় রুপে ভারতের দীঘা থেকে বাংলাদেশের বরিশালের মধ্যবর্তী যেকোনো এলাকায় আঘাত হানতে পারে আগামী ২৪ তারিখ সন্ধ্যা থেকে ২৫ তারিখ সকালের মধ্যে। তবে এর শক্তিমত্তা নিম্নচাপ তৈরীর পরেই স্পষ্ট বলা যাবে বলেও জানান পারভেজ আহমেদ।

বিডাব্লিউওটি জানিয়েছে, ঘূর্ণিঝড় বাংলাদেশে আসুক বা না আসুক, এর প্রভাবে দেশের একাংশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও প্রবল ভারী বর্ষণ হতে পারে। এবং সারাদেশেই মেঘলা আবহাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।  এছাড়া ঘূর্ণিঝড় সম্ভাব্য এলাকায় আঘাত করলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণিঝড়ের নিকটবর্তী এলাকায় ৫ থেকে ৮ ফুট উচ্চ জলোচ্ছ্বাস দেখা দিতে পারে।

পাকা ফসলসমূহ ২২ তারিখ বা ২৩ তারিখের মধ্যে সংগ্রহ এবং ভ্রমণ পিপাসুদের ২৩ তারিখের পর সমূদ্র ও উপকূলীয় অঞ্চল ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে বিডাব্লিউওটি।

Tags: ঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় 'ডানা'ডানা
Previous Post

বাংলাদেশির বিরুদ্ধে বিড়ালের মাংস বিক্রির প্রমাণ পায়নি মালদ্বীপ পুলিশ

Next Post

‘বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে’

Next Post
বাংলাদেশ ব্যাংকের লোগো, ব্যাংক ভবনের পেছনে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

'বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে'

বাংলাদেশে যুবসমাজের আন্দোলন ও প্রতিবাদকারীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকরির বয়স ৩৫: প্রজ্ঞাপন জারির আলটিমেটাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT