চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুড ডেলিভারির পর বখশিশ কম দেয়ায় গ্রাহককে ছুরিকাঘাত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:27 অপরাহ্ন 28, ডিসেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
একজন নারী বক্তা মাইক্রোফোনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুড ডেলিভারিকর্মী ব্রায়ানা আলভেলো

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি পিৎজা ডেলিভারি কর্মীকে গ্রাহক মাত্র ২ ডলার টিপস দিলে ক্ষুব্ধ হয়ে এক বন্ধুকে সঙ্গে নিয়ে গর্ভবতী ওই গ্রাহকে একাধিকবার ছুরিকাঘাত করেন ২২ বছর বয়সী ব্রায়ানা আলভেলো নামের একজন নারী ফুড ডেলিভারিকর্মী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে নিউইয়র্ক পোস্ট জানায়, স্থানীয় সময় ২২ ডিসেম্বর রোববার রাতে ওই এলাকার রিভেরা মোটেলে ৩৩ ডলারের একটি পিৎজা ডেলিভারির পর এই ঘটনা ঘটে।

গ্রাহক ৫০ ডলার বিল দেওয়ার পর ২ ডলার টিপস দেন। এর পরই ক্ষিপ্ত হয়ে আলভেলো তার বন্ধুকে সঙ্গে নিয়ে ৯০ মিনিট পর ওই গ্রাহকের রুমে ফিরে আসেন। রাত ১০টার দিকে আলভেলোর লাল টয়োটা গাড়ি পার্কিং লটে দেখা যায়। পরে তিনি ও তার মুখোশধারী সহযোগী অস্ত্র নিয়ে ফিরে এসে হামলা চালায়।

ভুক্তভোগী তার ৫ বছরের মেয়েকে রক্ষা করার চেষ্টা করলে তাকেও একাধিকবার ছুরিকাঘাত করা হয়। আক্রমণের সময় তার মেয়ে বিছানায় পড়ে যায় এবং তার ফোন ভেঙে ফেলা হয়। ভুক্তভোগী গর্ভবতী ছিলেন। হামলার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন।

এই ঘটনার পর পিৎজা কোম্পানি মার্কো’স পিজ্জা ঘটনার জন্য ক্ষমা চেয়ে এক বিবৃতিতে জানায়, আমরা এই মর্মান্তিক ঘটনার জন্য গভীরভাবে দুঃখিত। আমরা স্থানীয় কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছি। এই মুহূর্তে আমরা আমাদের গ্রাহক ও কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

পরদিন স্থানীয় পুলিশ আলভেলোকে গ্রেপ্তার করে। তবে তার সহযোগী এখনও পলাতক। আলভেলোর বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র নিয়ে হামলা এবং অপহরণের অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, ঘটনাটি বিচ্ছিন্ন এবং তদন্ত চলছে।

Tags: ছুরিকাঘাতফুড ডেলিভারি
Previous Post

যুবদল নেতা নিহতের ঘটনায় কুডিগ্রামে হত্যা মামলা

Next Post

বাংলা একাডেমি রাবেয়া খাতুন কথাসাহিত্যিক পুরষ্কার পেলেন দুই সাহিত্যিক

Next Post
বাংলা একাডেমি রাবেয়া খাতুন সাহিত্য পুরস্কার গ্রহণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা একাডেমি রাবেয়া খাতুন কথাসাহিত্যিক পুরষ্কার পেলেন দুই সাহিত্যিক

নৌযান চলাচল বন্ধের ঘোষণা নিয়ে সংবাদ প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

দাবি আদায় না হলে রোববার থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT