জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার প্রেক্ষাপটে গোপালগঞ্জে শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত নতুন করে কারফিউ জারি করা হয়েছে।
আজ শনিবার (১৯ জুলাই) গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, সহিংসতার ঘটনায় গোপালগঞ্জে শনিবার রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিলো।









