চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারফিউ শিথিল, খুলেছে সব অফিস-আদালত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:25 পূর্বাহ্ন 24, জুলাই 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
কারফিউ শিথিলের পর ঢাকার ব্যস্ত সড়ক ও যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সার্বিক পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হয়ে আসছে। চলমান কারফিউ আরও শিথিল করেছে সরকার। মহাসড়কগুলোতে যান চলাচল শুরু হয়েছে। চালু হয়েছে সব সরকারি-বেসরকারি অফিস।

টানা তিনদিন সাধারণ ছুটির পর আজ বুধবার (২৪ জুলাই) থেকে চালু হচ্ছে সরকারি-বেসরকারি সব অফিস। এদিন বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অফিসগুলোর সার্বিক কার্যক্রম চলবে।

তবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে আজ এবং আগামীকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) কারফিউ বহাল থাকবে। এর মধ্যে আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাত ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়া বাকি জেলাগুলোতে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।

সরকারের নির্বাহী বিভাগের আদেশে সারাদেশে সাধারণ ছুটি আর বাড়ানো হয়নি।

এর আগে চলমান নাশকতা ও সহিংসতার কারণে গত রোববার ও সোমবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।

গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে গতকাল মঙ্গলবারও সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ ছিল।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গতকাল সকাল থেকে রাজধানীর কোথাও কোনো সংঘাত-সহিংসতা ছিল না। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। সড়কে যানবাহন আগের চেয়ে বেড়েছে। সেনাবাহিনী ও পুলিশের টহল আগের মতই আছে রাজধানীর বিভিন্ন পয়েন্টে।

Tags: কারফিউকোটাকোটা আন্দোলন
Previous Post

আন্তর্জাতিক গণমাধ্যমে কোটা আন্দোলনের চিত্র

Next Post

ভোগান্তিতে বিদ্যুৎ-গ্যাসের গ্রাহকরা

Next Post
বিদ্যুৎ ও গ্যাসের মিটার, গ্রাহকরা বিল পরিশোধের জন্য দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোগান্তিতে বিদ্যুৎ-গ্যাসের গ্রাহকরা

কমলা হ্যারিস বক্তৃতা দিচ্ছেন, নির্বাচনী প্রচার চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

কমলা হ্যারিসের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে নতুন মোড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT