চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় কিশোরগ্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্বে শাহাদাত হত্যা: র‍্যাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:38 অপরাহ্ন 21, আগস্ট 2022
in কুমিল্লা, জনপদ
A A
কুমিল্লায় কিশোরগ্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্বে শাহাদাত হত্যা, আটক ৭ যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা পার্ক রোডে কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে প্রকাশ্যে খুনে সরাসরি জড়িত রতন গ্রুপের প্রধান রতনসহ আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলো- রতন গ্যাং সদস্য- আকাশ, সিয়াম, তানজিদ, ইয়াসিন, রিফাত।

র‌্যাব কুমিল্লা সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন রবিবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২টি সুইচ গিয়ার, ৪টি বড় ছোড়া এবং ১টি এন্টিকাটার উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, নিহত ভিকটিম শাহাদাৎ হোসেন (১৭) ঈগল গ্রুপ এর সদস্য। ‘ঈগল গ্রুপ’ এর সদস্যরা গত ০৬-০৭ মাস আগে ‘রতন গ্রুপ’ এর একজন সদস্যকে মারধর করে। উক্ত ঘটনার জের ধরে উভয় গ্রুপে মধ্যে শত্রুতা ও ক্ষোভের সৃষ্টি হয়।

উল্লেখ্য, পূর্ব শত্রুতার জের ধরে যখনই ‘রতন গ্রুপ’ এর সদস্যরা ঐ পার্কে যায় তখনই ‘ঈগল গ্রুপ’ এর সদস্যরা তাদেরকে ধাওয়া দেয়, একইভাবে ‘ঈগল গ্রুপ’ এর সদস্যরা ঐ পার্কে গেলে ‘রতন গ্রুপ’ এর সদস্যরা তাদেরকে ধাওয়া দেয়। ঘটনার দিন গত ১৯আগষ্ট বিকাল ৪টার সময় “ঈগল গ্রুপ’ এর সদস্যরা ‘রতন গ্রুপ’ এর সদস্য তানজীদের পরিচিত এক ছোট ভাইকে মারধর করে আহত করে। ফলস্বরূপ ‘রতন গ্রুপ’ এর সদস্যরা সিদ্ধান্ত নেয়, ‘ঈগল গ্রুপ’ এর সদস্যদের যেখানেই পাবে সেখানেই প্রতিহত করবে। পরবর্তীতে, রতনের নেতৃত্বে ‘রতন গ্রুপ’ এর অন্যান্য সদস্যরা ফৌজদারী মফিজাবাদ কলোনী মাঠে একত্রিত হয়ে দেশীয় অস্ত্রসহ ‘ঈগল গ্রুপ’ এর সদস্যদের আওয়ার লেডি অব ফাতেমা স্কুল এর সামনে ধাওয়া করে। ধাওয়ার এক পর্যায়ে ভিকটিম শাহাদাৎ দৌড়ে পালাতে না পারলে রাব্বিল তাকে ধরে ফেলে ও তাৎক্ষণিক গ্রুপের অন্যান্য সদস্যরা শাহাদাৎ কে কিল-ঘুষি, লাথি ও এলোপাথাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে, স্থানীয় লোকজন শাহাদাৎ কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Tags: র‌্যাব
Previous Post

চাঁদপুরে এবার আখের ফলন ভালো

Next Post

যানজটে আটকে পড়ায় নয়, ব্যর্থতার কারণেই ওসিকে প্রত্যাহার: ডিআইজি

Next Post
বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা বৈঠকে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যানজটে আটকে পড়ায় নয়, ব্যর্থতার কারণেই ওসিকে প্রত্যাহার: ডিআইজি

প্রেসিডেন্টের পোর্ট্রেট, আধুনিক পোশাক ও চশমা পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি চার দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন আগামীকাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT