চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা একাডেমি পুরস্কার ঘোষণায় ভুল হয়েছে: উপদেষ্টা ফারুকী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 26, জানুয়ারি 2025
in - সেমি লিড, শিল্প সাহিত্য
A A
চ্যানেল আই অনলাইন লোগো ও উপদেষ্টা ফারুকীর ছবি, বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যম. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা একাডেমি পুরস্কার ঘোষণায় ভুল স্বীকার করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ভুল নিয়ে একগুঁয়েমি করে চলার চেয়ে সংশোধন করা ভালো।

আজ (২৬ জানুয়ারি) রোববার সংস্কৃতি উপদেষ্টা বলেন, বাংলা একাডেমি পুরস্কার ঘোষণায় ভুল হয়েছে। ভুল নিয়ে একগুঁয়েমি করে চলার চেয়ে সংশোধন করা ভালো।

একই দিনে এই বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, বাংলা একাডেমি পুরস্কার পাওয়া ব্যক্তিদের বিষয়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য নিয়ে যাচাই-বাছাই করে আবার ঘোষণা করা হবে।

তিনি বলেন, গণহত্যায় জড়িত কাউকে পুরস্কার দেওয়া হবে না।

উল্লেখ্য, শনিবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত ঘোষণা করে। এরআগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি। পুরস্কার ঘোষণার পর এ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা ছিলেন- কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ–গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

Tags: বাংলা একাডেমিসংস্কৃতি উপদেষ্টা
Previous Post

নতুন সিনেমা ‘ইনসাফ’, থাকছেন রাজ-ফারিণ-মোশারফ করিম

Next Post

ম্যাচের আগে রাজশাহীর হোটেল পরিবর্তন, বিল বকেয়ার ‘খবর’

Next Post
রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলনে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের আগে রাজশাহীর হোটেল পরিবর্তন, বিল বকেয়ার ‘খবর’

শাহরুখ খান ক্রিকেট খেলার মাঠে উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মান্নাতের জন্য শাহরুখকে ৯ কোটি টাকা ফেরত দেবে মহারাষ্ট্র সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT