চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কৃতিকর্মীদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করার আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:02 অপরাহ্ন 28, জুলাই 2023
in বাংলাদেশ
A A
সাংস্কৃতিক অঙ্গনে বক্তা ও দর্শকদের উপস্থিতি, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের আবৃত্তিশিল্পীসহ সংস্কৃতিকর্মীদের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিজনেরা।

শুক্রবার ২৮ জুলাই বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহ্’র জটিল ও সফল অস্ত্রোপচারপরবর্তী কর্মী সম্মিলনে তারা এ আহ্বান জানান।

তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে মো. আহকাম উল্লাহ্’র মত নেতৃত্বের বিকাশ ঘটা জরুরি। এ সময় ‘আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাই’ এ বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন বক্তারা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এ আয়োজনে রাজধানীসহ সারাদেশ থেকে আসা আবৃত্তিশিল্পীসহ সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

আয়োজনে দেশের সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্য গুণীজন এবং সব শিল্পমাধ্যমের শিল্পী, কর্মী এবং সংগঠকরা মো. আহকাম উল্লাহ্-কে সংবর্ধনা ও শুভকামনা জানান। বরেণ্য সংস্কৃতিজনদের মধ্যে ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, বাংলাদেশ পথনাটক পরিষদ এর সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ এর সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম সুইট এবং অন্যরা। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর যুগ্ম-সম্পাদক আজহারুল হক আজাদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বক্তৃতায় মো. আহকাম উল্লাহ্ বলেন, সংস্কৃতিকর্মীদের পথচলা অব্যাহত থাকলে মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ-বঞ্চনামুক্ত বাংলাদেশের স্বপ্নপূরণ হবে। নারী-পুরুষের সমাধিকারসহ সমাজের সব স্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কৃতিকর্মীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

পরে সারাদেশ থেকে আসা কর্মীদের সাথে মতবিনিময় এবং আগামীদিনের কর্মসূচীর দিক নির্দেশনা প্রদান করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ।

সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহ্ দেশের অগ্রগণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ছাত্রজীবন থেকেই মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে চৌকস ও সাহসী নেতৃত্বের জন্য জনপ্রিয় তিনি। মো. আহকাম উল্লাহ্-কে ২০০২ সালে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের চালানো অপারেশন ক্লিন হার্টের আওতায় আটক করে যৌথবাহিনী। সে সময় তিনি ছায়ানটের ভবন নির্মাণে তহবিল সংগ্রহের জন্য রাজধানীতে একটি অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করছিলেন।

আটক ও নির্যাতনের শিকার হয়ে মো. আহকাম উল্লাহ্’র ঘাড়ের হাড় ভেঙে যায় এবং মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়। এর জের ধরে দিন দিন তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। শারীরিক অবস্থা বর্তমানে গুরুতর হয়ে উঠলে চিকিৎসকদের পরামর্শে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে ১৯ জুন তার গলা ও ঘাড়ে জটিল অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রোপচার শেষে দেশে ফেরেন মো. আহকাম উল্লাহ্।

Tags: সংস্কৃতিকর্মী
Previous Post

হ্যাকারের কবলে প্রভাসের অফিসিয়াল ফেসবুক!

Next Post

বঙ্গবন্ধু হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হয়েছে

Next Post
বঙ্গবন্ধু হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হয়েছে

একজন যুবক ডেঙ্গু পরীক্ষার জন্য হাসপাতালে চিকিৎসকের কাছে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু পরিস্থিতি: সিট ফাঁকা থাকছে না হাসপাতালে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT