চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবি ছাত্রলীগের দুই নেতাকে যুবলীগ নেতার ‘মারধর’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 01, জুন 2022
in - সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
প্রতিবন্ধকতা ও অগ্নিসংযোগের দৃশ্য, চট্টগ্রাম. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে মারধরের অভিযোগ উঠেছে মো. হানিফ নামের স্থানীয় এক যুবলীগ নেতা ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনার বিচারের দাবিতে মূল ফটকে তালা দিয়ে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছে ভিএক্স গ্রুপ।

ফলে ক্যাম্পাস থেকে কোন বাস ছেড়ে যায়নি। এছাড়া শহর থেকে কোন শাটল ট্রেন ছেড়ে আসেনি। এতে করে কার্যত অচল হয়ে পরে ক্যাম্পাস।

মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট এলাকায় এই ঘটনা ঘটে। মারধরের শিকার ছাত্রলীগ নেতারা হলেন ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় ও সাবেক সহ-সভাপতি রাশেদ হোসাইন। অন্যদিকে অভিযুক্ত মো. হানিফ স্থানীয় যুবলীগ নেতা।

মারধরের শিকার ভিএক্স গ্রুপের ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় জানান, রাত সাড়ে তিনটার দিকে আমরা মোটরবাইকে করে এক নম্বর গেইট থেকে ক্যাম্পাসে আসতেছিলাম। পথিমধ্যে স্থানীয় যুবলীগ নেতা হানিফ ও তার অনুসারীরা আমাদের ওপর রামদা, লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালিয়েছে। আমরা দুইজন দুই দিকে পালিয়ে যাই৷ এরমধ্যে আমাদের দিকে গুলিও ছোঁড়া হয়। আমাদের বাইক কোপানো হয়।

এই ঘটনার বিচারের দাবি এবং হানিফ ও তার দুই ভাইকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে আমাদের কর্মীরা অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ে অবরোধের ডাক দিয়ে।

অন্যদিকে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন যুবলীগ নেতা মো. হানিফ। তিনি বলেন, আমি রাতে ঘুমে ছিলাম। মারধরের বিষয়টি আপনাদের থেকে শুনেছি। এসবে আমি জড়িত নই।

বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ও দুই নম্বর গেইটে তালা দিয়ে অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিক্যাড দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ‘ভোর থেকেই ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলো অবরোধ করে রাখা হয়েছে। আমরা চেষ্টা করছি, কিন্তু এখনও সমাধান হয়নি। আজকে ক্লাস হওয়ার বিষয়েও কিছু বলতে পারছি না।’

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সংঘর্ষ
Previous Post

কেকের যত আলোচিত গান

Next Post

‘বিনোদন জগত যেন তার অভিভাবককে হারিয়ে ফেললো’

Next Post
বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদন শিল্পের তারকার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'বিনোদন জগত যেন তার অভিভাবককে হারিয়ে ফেললো'

উক্রেন ফুটবলার কষ্টে চোখ বন্ধ করে মাথা নিচু করে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কথা বলতেই কান্নায় ভেঙে পড়লেন ইউক্রেন ফুটবলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT