চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলা ও পুলিশ সদর দপ্তরে বোমা হামলার হুমকি, যা বলছে সিটিটিসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
সিটিটিসি প্রধানের সাক্ষাৎকার, পুলিশ সদর দপ্তরে. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গি গোষ্ঠীর প্রতি দৃষ্টি আকর্ষণের জন্যই উড়োচিঠি দিয়ে হামলার হুমকি দেওয়া হয়েছে। তবুও বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

শুক্রবার ২৪ ফেব্রুয়ারি দুপুরে তিনি এসব কথা জানান।

সিটিটিসি প্রধান বলেন, চিঠি দিয়ে বাংলাদেশে কোনো জঙ্গি গোষ্ঠির হামলার নজির নেই। জঙ্গি গোষ্ঠীর দৃষ্টি আকর্ষণের জন্যই উড়োচিঠি দিয়ে হামলার হুমকি দেওয়া হয়েছে। তবুও একটি চিঠি দেওয়া হয়েছে, এ বিষয়ে আমরা কাজ করছি।

চিঠিটি ডাকযোগে পাঠানো হলেও কোথা থেকে এবং কীভাবে পাঠানো হয়েছে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া, ওই এলাকা ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ পুলিশের সদর দপ্তর ও অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে হাতে লেখা চিঠি পাঠিয়েছে একটি জঙ্গি সংগঠন।

বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

চিঠিতে লেখা আছে, যাত্রাবাড়ীর দুটি বড় আবাসিক হোটেলে প্রকাশ্য দিবালোকে অসামাজিক কাজকর্ম হয়। এগুলো বন্ধ করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়। কিন্তু পুলিশ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

চিঠি পাওয়া মাত্র যদি অসামাজিক কাজ বন্ধ না হয় তবে বাংলা একাডেমি আয়োজিত বইমেলায় বোমা মেরে হামলা করা হবে। পাকিস্তানের করাচীর মতো পুলিশ সদর দপ্তরে বোমা মেরে পুলিশকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

Tags: পুলিশ সদর দপ্তরবইমেলাবোমা হামলাসিটিটিসি
Previous Post

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

Next Post

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশীর মৃত্যু 

Next Post
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশীর মৃত্যু, আহতরা হাসপাতালে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশীর মৃত্যু 

বাংলাদেশের বিভিন্ন মানুষের ছবি, সামাজিক ও সাংস্কৃতিক জীবনচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবাসা উড়ে গেলে পড়ে থাকে মায়া, মায়ার জঞ্জাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT