চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপজয়ী চেলসিকে রুখে দিল ক্রিস্টাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:01 অপরাহ্ন 17, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
চেলসি ও ক্রিস্টাল প্যালেসের ফুটবল ম্যাচের দৃশ্য, গোলের জন্য লড়াই. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রি কিক থেকে পাওয়া এজের গোলটি বাতিল করে দেয় ভিএআর

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শুরুটা রাঙানো হয়নি ক্লাব বিশ্বকাপজয়ী চেলসির। বিশ্বজয়ীদের রুখে দিয়েছে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেস। স্টামফোর্ড ব্রিজে নিজেদের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি লড়াই শেষ হয়েছে গোলশূন্য সমতায়।

ঘরের মাঠে দাপট দেখিয়েছে স্বাগতিক চেলসি। বল দখল, আক্রমণে বেশ এগিয়ে ছিল দলটি। আক্রমণে আধিপত্য দেখালেও সফরকারীদের রক্ষণভাঙা সম্ভব হয়নি। অবশ্য স্বাগতিকদেরও বেশ ভুগিয়েছে ক্রিস্টাল। তবে তাদেরও জাল স্পর্শের সুযোগ হয়নি।

ম্যাচের ১৪ মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে ক্রিস্টালকে এগিয়ে নেন এবেরেচি এজে। তবে ভিএআর বাতিল করে দেয় তা। মূলত ফ্রি কিক নেয়ার সময় প্যালেসের একজন খেলোয়াড় মানব-প্রাচীরের খুব কাছে দাঁড়িয়ে ছিলেন। নিয়ম অনুযায়ী, মানব-প্রাচীরের পাশে থাকা খেলোয়াড়কে কমপক্ষে ১ মিটার দূরে থাকতে হয়। নিয়ম না মানায় রেফারি ভিএআর যাচাই করে গোল বাতিল করে দেন এবং ইনডিরেক্ট ফ্রি কিক দেন প্রতিপক্ষকে।

প্রথমার্ধে একাধিকবার দুদলই সুযোগ তৈরি করে, তবে গোলশূন্য সমতায় শেষ হয় লড়াই। দ্বিতীয়ার্ধেও কেউ কারো রক্ষণ ভাঙতে পারেনি। পরে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।

Tags: ক্রিস্টালচেলসিপ্রিমিয়ার লিগলিড স্পোর্টসস্টামফোর্ড ব্রিজ
Previous Post

সুবল দাসের সুরের দুটি গান এবং আবিদা সুলতানা

Next Post

একটি ট্রেনে ভ্রমণ করা যাবে ইউরোপের ৫টি দেশ

Next Post
উইগেল ট্রেনের আধুনিক ডিজাইন ও স্টেশন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি ট্রেনে ভ্রমণ করা যাবে ইউরোপের ৫টি দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের উত্তেজনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT