চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিআরপিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 11, অক্টোবর 2025
in স্বাস্থ্য
A A
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সিআরপি কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

‘বিপর্যয়কর ও জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য সেবা প্রাপ্তির সুযোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি), মানিকগঞ্জ কেন্দ্রে উদযাপিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টায় এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসটি উদযাপন শুরু হয়। অনুষ্ঠানটির আয়োজক ছিল সিআরপি মানিকগঞ্জের অকুপেশনাল থেরাপি বিভাগ, এবং প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আবু জাফর পাটোয়ারী।

র‍্যালিতে অংশগ্রহণ করেন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এবং সিআরপি মানিকগঞ্জের সকল পেশাজীবী অকুপেশনাল থেরাপি (ওটি), ফিজিওথেরাপি (পিটি) ও স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি (এসএলটি) বিভাগের সদস্যবৃন্দ। সিআরপি প্রাঙ্গণ থেকে দাশোরা, মানিকগঞ্জ পর্যন্ত অনুষ্ঠিত এ র‍্যালি মানসিক সুস্থতার গুরুত্বের বার্তা ছড়িয়ে দেয় সবার মাঝে।

র‍্যালি শেষে সিআরপির কেন্দ্র প্রাঙ্গণে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও সিআরপি মানিকগঞ্জ কেন্দ্রের কার্যনির্বাহী ব্যবস্থাপক মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে ইন্টার্ন অকুপেশনাল থেরাপিস্ট জোয়ারদার তাশদীদ উন নবী মানসিক স্বাস্থ্য প্রকল্প ব্যবস্থাপক মোঃ রবিউল হাসান প্রস্তুতকৃত তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন। তার এই উপস্থাপনায় মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, সচেতনতা বৃদ্ধি, ও সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকাশের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এরপর বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগীয় প্রধানগণ। বিশেষ করে সিনিয়র ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট মোঃ শামসুর রহমান মানসিক স্বাস্থ্য রক্ষায় দৈনন্দিন জীবনে আত্ম-যত্ন ও থেরাপির ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে একটি অনুপ্রেরণামূলক বাস্তব জীবনের সফলতার গল্প উপস্থাপন করা হয়, যেখানে একজন ব্যক্তি মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে গিয়ে বর্তমানে সুস্থ ও আত্মনির্ভর জীবনযাপন করছেন। উপস্থিত সকলেই এই গল্প থেকে গভীর অনুপ্রেরণা পান।

কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। এতে সকল পেশাজীবী, শিক্ষার্থী ও অতিথিরা অংশ নেন।  ‘মন ভালো থাকলেই জীবন সুন্দর!’ এই বার্তার মাধ্যমে মানসিক স্বাস্থ্য সচেতনতার গুরুত্বকে স্মরণ করিয়ে দিতে এই অনুষ্ঠান বিশেষ ভূমিকা রাখবে বলে ধারণা করা হয়।

Tags: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসসিআরপি
Previous Post

ককটেল বিস্ফোরণ-উত্তেজনার পরে জাতীয় পার্টির সমাবেশ বন্ধ

Next Post

সিলেট সীমান্তে ২০১৫ সালে গুমের স্থান ঘুরে এলেন সালাহউদ্দিন আহমেদ

Next Post
সিলেট সীমান্তে গুমের স্থান পরিদর্শন করছেন সালাহউদ্দিন আহমেদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট সীমান্তে ২০১৫ সালে গুমের স্থান ঘুরে এলেন সালাহউদ্দিন আহমেদ

বাংলাদেশের ধর্ম উপদেষ্টা নির্বাচনের পর এক্সিটের বিষয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাভাবিক এক্সিট নিয়ে নির্বাচন পরবর্তী দেশেই থাকতে চাই: ধর্ম উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT