চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রহমানের গাড়িবহর ঘিরে জনতার বাঁধভাঙা উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 অপরাহ্ন 25, ডিসেম্বর 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
জনতা ও পুলিশ সদস্যরা তারেক রহমানের গাড়িবহর ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের কাছে ও দেশের মাটিতে ফিরে আসার এই মুহূর্তকে ঘিরে বিমানবন্দর থেকে পূর্বাচলের পথে তার গাড়িবহর ঘিরে সৃষ্টি হয় জনতার বাঁধভাঙা উল্লাস। ধীরে এগিয়ে চলা গাড়িবহরের দুই পাশে ঢল নামে নেতাকর্মী ও সাধারণ মানুষের।

আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করা হয়। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা হন।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে তিনি বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার না করে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজ রঙের একটি সাজানো বাসে ওঠেন। ওই বাসে তার সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। বাসটি এগোতে থাকলে পুরো পথজুড়ে বাসের সামনে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকা। নেতাকর্মী ও সাধারণ মানুষের উচ্ছ্বাসে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরকারিভাবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকেও নিজস্ব নিরাপত্তা জোরদার করা হয়। বিমানবন্দরগামী ও বের হওয়ার সড়কের দুই পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন। সংবর্ধনা অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেওয়ার পর তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এরপর তিনি গুলশান-২ এর নিজ বাসভবনে ফিরবেন। এদিন আর কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা নেই।সংবর্ধনায় অংশ নিতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষদের ভাষ্য, তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে যে জনসমাগম ও উচ্ছ্বাস দেখা গেছে, তা বিএনপির রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় ও ঐতিহাসিক অধ্যায় হয়ে থাকবে।

Tags: জনতাজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬তারেক রহমান
Previous Post

বিটিভির ৬২ বছর পূর্তিতে চ্যানেল আই প্রাঙ্গণে বিশেষ আয়োজন

Next Post

ঘরের দর্শকের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত শান্তর রাজশাহী

Next Post
শান্তর রাজশাহীর ঘরের দর্শকদের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের দর্শকের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত শান্তর রাজশাহী

সাকিব আল হাসান বড় দিনের শুভেচ্ছা জানিয়ে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় দিনের শুভেচ্ছা জানিয়ে যা লিখলেন সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT