চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে ছবিতে ক্যারিয়ারের সেরাটা দিয়েছেন ডিক্যাপ্রিও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 03, অক্টোবর 2023
in বিনোদন
A A
Leonardo DiCaprio in a serious role from 'Joker' movie scene. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসেই মুক্তি পাবে মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’। এই ছবিতে লিওনার্দো ডিক্যাপ্রিওর চরিত্রটির নাম ‘আরনেস্ট বারখার্ট’। সমালোচকদের মতে এই চরিত্রের জন্য অভিনেতা ক্যারিয়ারের সেরাটি দিয়েছেন।

স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-এর রিভিউ দিচ্ছেন সমালোচকরা। গল্প, অভিনয় ও এডিটিং-এ মুগ্ধ তারা। বিশেষ করে ডিক্যাপ্রিওর চরিত্র ও সেই চরিত্রে অভিনেতার অভিনয়ে মুগ্ধ সমালোচকরা। সাড়ে তিন ঘণ্টার এই ছবিটিতে এক মুহূর্তের জন্য চোখ সরানোর কোনো উপায় নেই তাদের মতে।

প্রাচীন রেস্তোরাঁর রেসিং ট্র্যাকের দৃশ্য, পুরনো গাড়ি ও দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ ‘আরনেস্ট বারখার্ট’ চরিত্রে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং উইলিয়াম চরিত্রে রবার্ট ডি নিরো দুজনেই দুর্দান্ত। রটেন টমেটোতে জমা হয়েছে অনেকগুলো রিভিউ। সেখানে সকলেই দুই অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ।

‘ডিসকাসিং ফিল্ম’-এর বেন রোলফ বলেছেন, ‘ডিক্যাপ্রিওর অস্কার পাওয়ার সম্ভাবনা আছে। তিনি এযাবৎকালের সেরা পারফর্মেন্স দিয়েছেন এই ছবিতে। নিরোও দারুণ।’

‘ইন্ডিওয়্যার’-এর ডেভিড এরলিচ বলেছেন, ‘ডিক্যাপ্রিও ক্যারিয়ারের সেরাটা দিয়েছেন। আর্নেস্ট বুরখার্ট হিসাবে তার অভিনয় নতুন করে বিস্ময় সৃষ্টি করে।’

ডিক্যাপ্রিওর সঙ্গে একজন বৃদ্ধ ব্যক্তি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দ্য রিঞ্জার’-এর মানুয়েলা লাজিক লিখেছেন, “মার্টিন স্করসিসের সাড়ে তিন ঘণ্টার ওয়েস্টার্নে ডিক্যাপ্রিও ও রবার্ড ডি নিরোর পারফর্মেন্স ‘গুডফেলাস’-এর মতো ক্লাসিককেও ছাড়িয়ে গেছে।”

‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ মার্টিন স্করসিসের ক্যারিয়ারের প্রথম ওয়েস্টার্ন ঘরানার ছবি। এই ছবির মূল চরিত্রে দেখা যাবে রবার্ট ডি নিরো এবং লিওনার্দো ডিক্যাপ্রিওকে। ডেভিড গ্রানের বই ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি।

ডিক্যাপ্রিওর ছবি, সিনেমা 'Killers of the Flower Moon' এর পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির গল্প রচিত হয়েছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঞ্চলের ‘ওসেজ’ জাতিকে কেন্দ্র করে। সে সময় মাথাপিছু আয়ের হিসেবে সবচেয়ে ধনী ছিল ‘ওসেজ’ জাতি। কিন্তু যখন তাদের ভূখণ্ডে প্রাকৃতিক সম্পদের খনি আবিষ্কৃত হতে থাকে, তখন থেকেই সেখানে হত্যা ও অরাজকতা বাড়তে শুরু করে।

এর তদন্তের ভার নেয় এফবিআই। তদন্তে বেরিয়ে আসে ভয়ংকর সব ষড়যন্ত্রের ছক। ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’ ছবির চিত্রনাট্য লিখেছেন এরিক লোথ।
সূত্র: ইউনিলাড

Tags: ওয়েস্টার্নমার্টিন স্করসিসরবার্ট ডি নিরোলিওনার্দো ডিক্যাপ্রিওলিড বিনোদনসিনেমা
Previous Post

ড. ইউনূসসহ ১৩ জনকে দুদকে তলব

Next Post

জিডিপি প্রবৃদ্ধি বিষয়ে নেতিবাচক পূর্বাভাস দিল বিশ্বব্যাংক

Next Post
বিশ্বব্যাংকের ভবনের গ্লাস ফেসে সূর্যের আলো ও আকাশের প্রতিফলন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিডিপি প্রবৃদ্ধি বিষয়ে নেতিবাচক পূর্বাভাস দিল বিশ্বব্যাংক

একটি ট্রেন রেললাইনে চলন্ত অবস্থায়, পেছনে সবুজ গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনে কাটা পড়ে মৃত্যু, ফিঙ্গার প্রিন্টে মিলল পরিচয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT