মানবাধিকার লংঘনের দায়ে শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে নিতে সরকার কেন গড়িমসি করছে, প্রশ্ন তুলেছেন আলোচকরা। তাদের মতে, জাতিসংঘের রিপোর্টের পর হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়ার বিষয়ে জোরালো চাপ তৈরীর সুযোগ সৃষ্টি হয়েছে। অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, বিচার বিভাগ কব্জায় রাখার অতীতের ধারাবাহিকতা থেকে এই সরকারও বের হতে পারছে না।








