চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অরুন্ধতী, হাসপাতালের বিল দিতে পারছে না পরিবার!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:25 অপরাহ্ন 20, মার্চ 2024
in বিনোদন
A A
বাংলাদেশের নারীর প্রতিচ্ছবি, উৎসাহ ও আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২৮ বছর বয়সী দক্ষিণী অভিনেত্রী অরুন্ধতী নায়ার। গত ১৪ মার্চ একটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। বুধবার অভিনেত্রীর কাছের বন্ধু রেমিয়া জোসেফ জানিয়েছেন, হাসপাতালের বিল দিতে পারছে না পরিবার। প্রয়োজন আর্থিক সহায়তার।

সেরে উঠতে আরও কিছু অস্ত্রোপচার প্রয়োজন অরুন্ধতীর। আর তার জন্য প্রয়োজন অর্থের। রেমিয়া আরও বলেন, তামিল সিনেমার জনপ্রিয় মুখ হওয়া সত্ত্বেও ইন্ডাস্ট্রির কেউ আসেনি অভিনেত্রীকে সহায়তা করতে।

‘অরুন্ধতী পাঁচটি তামিল সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছে। গতকালের আগের দিন পর্যন্ত গুরুতর আহত অরুন্ধতীকে ব্রেন ডেড মনে করছেন চিকিৎসকরা। তবুও ইন্ডাস্ট্রির কেউ আসেননি। জানি কোনো বাধ্যবাধকতা নেই, তবুও কেউ যদি আসতেন কিংবা ফোনে খোঁজ নিতেন, তাহলে ভালো লাগতো। আর্থিক সাহায্যের কথা না হয় বাদই দিলাম,’ যোগ করেন রেমিয়া।

অরুন্ধতীর বোন আরথি পিটিআইকে বলেছেন, ‘পরিবার ও বন্ধুরা যখন ফান্ড রাইজিং ক্যাম্পেইন শুরু করেছেন আহত অভিনেত্রীর জন্য, অনেক মানুষই বিষয়টি নিয়ে হাসিঠাট্টা করা শুরু করেছেন। অনেকেই মনে করছেন এটি স্ক্যাম। এরকম নেতিবাচক আচরণ সহ্য করতে হচ্ছে আমাদের এই বিপদের সময়।’

রেমিয়া বলেন, ‘অরুন্ধতীর পরিবার আর্থিকভাবে সচ্ছল নয়। হাসপাতালের বিল পরিশোধ করতে তাদের আর্থিক সহায়তা দরকার। তার কিছু বন্ধু সাহায্য করেছেন, তখন আরও অর্থের প্রয়োজন। এমন তো নয় যে আমরা কোটি টাকা কামাই করি।’

গতকালের আগের দিন পর্যন্ত ব্রেন থেকে কোনো সিগন্যাল পাওয়া না গেলেও গতকাল বাম কর্নিয়া সামান্য নড়েছে। তাই চিকিৎসকরা আশাবাদী বলে জানিয়েছেন আরথি। চিকিৎসকরা এখন ব্রেন সার্জারির প্রস্তুতি নিচ্ছেন যা ব্যয়বহুল।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় তামিল সিনেমা ‘পোঙ্গি এজহু মনোহরা’ দিয়ে অভিনয়ে পা রাখেন অরুন্ধতী। ২০১৮ সালে মুক্তি পায় বিজয় অ্যান্টোনির ‘শয়তান’। এই সিনেমা থেকে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। ২০২৩ সালে ‘আইয়িরাম পোরকাসুখুল’ সিনেমাতে শেষবার তাকে দেখা গেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: অরুন্ধতী নায়ার
Previous Post

নাহিদ সুলতানা যুথীসহ চার আইনজীবীর আগাম জামিন

Next Post

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

Next Post
সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছবি, ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

রাস্তার উপর পড়ে থাকা মৃতদেহ, দুর্ঘটনা স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে এক্সপ্রেসওয়ে টানেলের প্রাচীরে বাসের ধাক্কা, নিহত ১৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT