চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খ্যাতিমান শিল্পী পাপিয়া সারোয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:29 অপরাহ্ন 11, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
খ্যাতিমান শিল্পী পাপিয়া সারোয়ারের সাক্ষাৎকারে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে পদকজয়ী দেশের স্বনামধন্য রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার। অসামান্য গায়কী দিয়ে ছয় দশকের বেশী সময় ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বর্ষীয়ান এই শিল্পী ভালো নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই শিল্পী!

বিগত তিন বছর ধরে ক্যানসারে আক্রান্ত শিল্পী। চিকিতসকরাও আশা ছেড়ে দিয়েছেন। পরিবারও সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন। চ্যানেল আই অনলাইনকে শিল্পী পাপিয়া সারোয়ারের জীবনসঙ্গী সারোয়ার এ আলম জানান, জীবনের শেষ প্রান্তে পাপিয়া। আমাদের দুই মেয়ে দেশের বাইরে থাকে, তারা দেশে ফিরলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথাও জানান তিনি।

এই দম্পতির দুই কন্যা জারা সারোয়ার ও জিশা সারোয়ার। এরমধ্যে বড়মেয়ে জারা থাকেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। পড়ান সেখানকার একটি স্থানীয় কলেজে। হাসপাতালে চিকিতসাধীন সংকটাপন্ন মায়ের শারীরিক অবস্থার কথা শুনে ইতিমধ্যে তিনি বাংলাদেশে পৌঁছেছেন।

সারোয়ার এ আলম জানান, ছোট মেয়ে জিশা থাকেন কানাডায়। তিনিও মায়ের এমন অবস্থার কথা শুনে রওনা দিয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় ঢাকায় পৌঁছাবেন তিনি।

শিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই জটিল রোগে ভুগছিলেন পাপিয়া সারোয়ার। তাকে উন্নত চিকিৎসার জন্য গেল বছর দিল্লিতেও নিয়ে যাওয়া হয়।

পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। পরে ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে ডিগ্রি নিতে ভারত যান।

তার আগে তিনি ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সনজীদা খাতুন এবং জাহেদুর রহিমের কাছে এবং পরবর্তীতে বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীতদীক্ষা নেন।

দীর্ঘ সংগীত ক্যারিয়ারে রবীন্দ্রসংগীতের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন। আধুনিক গানেও তিনি সফল। ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানটি তাকে আপামর বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা দিয়েছে।

পাপিয়া সারোয়ার ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন। ২০২১ সালে পেয়েছেন একুশে পদক।

সর্বশেষ চলতি বছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকীতে চ্যানেল আইয়ের আয়োজনে `রবীন্দ্র মেলা‘য় কিংবদন্তী রবীন্দ্র সংগীতশিল্পী পাপিয়া সারোয়ারকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

Tags: আজীবন সম্মাননাপাপিয়া সারোয়াররাজধানীলিড বিনোদনসংগীতসংগীতশিল্পীহাসপাতাল
Previous Post

বাংলাদেশে এখনও মাঝারি মাত্রার ক্ষুধা বিরাজ করছে

Next Post

পশ্চিমবঙ্গে বাংলাদেশি পর্যটক সংকটে ব্যবসায় ধস, ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গে বাংলাদেশি পর্যটক সংকটে ব্যবসায় ধস, ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

ভারতীয় প্রধানমন্ত্রী মোদি ও কাপুর পরিবারের সদস্যরা একসঙ্গে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে মোদির সঙ্গে কাপুর পরিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT