চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেড চাইলেও আটকা পড়েছেন রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:35 অপরাহ্ন 10, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড জার্সিতে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারানোর পর গুঞ্জন ছিল ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছাড়বেন। নতুন কোচ এরিক টেন হাগের অধীনে তাকে রাখা না রাখা নিয়েও ছিল আলোচনা। নতুন খবর, ক্লাব চাইলেও নাকি রেড ডেভিল ডেরা ছাড়বেন না পর্তুগিজ মহাতারকা। কারণ, দলবদলের ক্ষীণ সম্ভাবনা ও বেশি বেতন।

রোনালদোর স্বদেশি ফুটবল বিশেষজ্ঞ পেদ্রো সেপুলভেদার মতে, বড় অঙ্কের বেতনের কারণে সিআর সেভেনকে দলে টানবে না কোনো ক্লাব। এমনকি ৩৭ বর্ষী কিংবদন্তি প্রিমিয়ার লিগের অন্য ক্লাবে খেলার যোগ্যতা হারিয়েছেন বলেও ইঙ্গিত তার।

পেদ্রো বলছেন, ‘এটা নিশ্চিত যে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকছেন। কেননা কেউ ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য অর্থ খসাবে না। তার মানে তিনি অর্থের অযোগ্য সেটাও বলছি না। কিন্তু বিষয়টি হচ্ছে আপনি সম্ভাবনাগুলো দেখেন। ইউনাইটেড বাদে অন্যকোন দলের হয়ে খেলতে পারবেন রোনালদো?’

পেদ্রোর মতে, দলবদলের বাজারে নিজের জৌলুস হারিয়েছেন রোনালদো। তারকা স্ট্রাইকারকে পেতে কাড়াকাড়ি লেগে যাওয়া সেদিন আর নেই। এমন হয়েছে প্রিমিয়ার লিগের অন্য ক্লাব থেকে রিয়াল মাদ্রিদ হয়ে পিএসজি— পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে টানতে চাইবে না কোনো ক্লাব। বাধ্য হয়ে ওল্ড ট্রাফোর্ডেই থাকতে হবে।

‘আমি শতভাগ নিশ্চিত, ইউনাইটেডে প্রত্যাবর্তনের পর অন্যকোনো ইংলিশ ক্লাবের হয়ে খেলতে পারবেন না রোনালদো। এর বাইরে রিয়াল মাদ্রিদ, ফ্লোরেন্তিনো পেরেজ সেখানে তাকে ফেরাবেন বলে মনে করি না। পিএসজিতে ভিন্ন কোচ ও স্পোর্টিং ডিরেক্টর এসে তাদের নতুন প্রোজেক্টে রোনালদোকে চুক্তি করাবেন বলে সত্যি মনে করছি না।’ বলছেন পেদ্রো।

ওল্ড ট্রাফোর্ডে রোনালদোর প্রত্যাবর্তন দারুণ হলেও ক্লাব ভুগেছে বেশ। বাজে পারফর্মের কারণে প্রিমিয়ার লিগ টেবিলের সেরা পাঁচেও জায়গা হয়নি রেড ডেভিলদের। চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা হারিয়ে নড়েচড়ে বসেছে ইংলিশদের ঐতিহ্যবাহী ক্লাবটি। দলকে ঢেলে সাজাতে চলেছেন ডাচ কোচ টেন হাগ।

‘তারুণ্য নির্ভর’ দল চাওয়া কোচের অধীনে ৩৭ বর্ষী রোনালদোর থাকা না থাকা নিয়ে ছিল আলোচনা। সেটি যদিও শেষ হয়েছে। কিন্তু নতুন মৌসুমে বেনফিকা স্ট্রাইকার ডারউইন নুনেজের উপর কড়া চোখ রেখেছে ইউনাইটেড। ২২ বর্ষী উরুগুইয়ানকে যদি টানতে পারে, তাহলে শুরুর একাদশে নিয়মিত জায়গা হারাতে পারেন রোনালদো। সেক্ষেত্রে সপ্তাহে ৫ লাখ ডলার বেতন নেয়া সিআর সেভেনকে ডাগআউটে বসে কাটাতে হতে পারে অনেকটা সময়।

Tags: ইউনাইটেডচ্যাম্পিয়ন্স লিগটেন হাগনুনেজপিএসজিরিয়ালরোনালদোলিড স্পোর্টস
Previous Post

শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার দায়িত্বে বেনজির-আজম

Next Post

করোনায় কারও মৃত্যু হয়নি, শনাক্ত ৬৪

Next Post
বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় কারও মৃত্যু হয়নি, শনাক্ত ৬৪

নিত্যপণ্যের দোকানে বিভিন্ন খাদ্যপণ্য ও মসলা সাজানো shelves।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিত্যপণ্যের দাম বাড়ায় কঠিন হয়ে পড়েছে জীবিকা নির্বাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT