চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই ধর্ষণ মামলা থেকে রেহাই পেলেন রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 12, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল খেলোয়াড় ও ব্যক্তিগত মুহূর্তে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একযুগের বেশি সময় পর কলঙ্কমুক্ত হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার বিরুদ্ধে করা ক্যাথরিন মায়োর্গার ধর্ষণ মামলা খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। চাইলেও এই রায়ের বিরুদ্ধে আর আবেদন করতে পারবেন না অভিযোগকারী মডেল ও শিক্ষিকা।

লাস ভেগাসের মার্কিন ডিসট্রিক্ট বিচারক জেনিফার ডরসি শুক্রবার নারী অ্যাটর্নি লেসলি মার্ক স্টোভালকের ‘খারাপ-বিশ্বাসের আচরণ’ এবং ‘চুরি করা’ গোপনীয় নথি ব্যবহারের শাস্তিস্বরূপ মামলাটি খারিজ করেছেন। একইসঙ্গে রোনালদোর থেকে বেশি অর্থ নেয়ার জন্যও মামলার বিড হারিয়েছেন ওই আইনজীবী।

বিচারক ডরসি মামলার রায়ে লিখেছেন, ‘অত্যন্ত উঁচু মানের একজন ব্যক্তির বিপক্ষে এই মামলা চালিয়ে যাওয়ার সুযোগ হারিয়েছেন ক্যাথরিন মায়োর্গা। অসদুপায়ে অর্জিত নথি তার অভিযোগকে অতিরঞ্জিত করেছে ও মামলার অন্য ভিত্তিকে মজবুত করেছে। শুধু তার কথায় ও বিলম্বিত উপলব্ধির উপর ভিত্তি করে একজন সম্মানীয় ব্যক্তির বিরুদ্ধে রায় দেয়া ভুল হতো।’

লাগ ভেগাস অ্যাটর্নি অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে রোনালদোর বিরুদ্ধে আনীত অভিযোগ নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হল।’

২০০৯ সালে মায়োর্গা অভিযোগে করেছিলেন, লাস ভেগাসের একটি হোটেলে রোনালদো তাকে যৌন হেনস্থা করেছিলেন। অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার। দুজনের সম্মতিতেই সবকিছু হয়েছিল বলে দাবি করে আসছিলেন রোনালদো।

রোনালদোর আইনজীবী পিটার ক্রিশ্চিয়ানসেন বলেছেন, ‘আমরা আদালতের বিস্তারিত পর্যালোচনায় খুশি হয়েছি। মিস্টার রোনালদোর থেকে এই অভিযোগ তুলে নেয়ার সুপারিশকে আমরা স্বাগত জানাচ্ছি।’

Tags: আদালতধর্ষণমায়োর্গাযৌন হেনস্থারোনালদোলিড স্পোর্টস
Previous Post

জুতা পরে মন্দিরে প্রবেশ, আইনি ঝামেলায় জড়ালেন নয়নতারা!

Next Post

পল্লবীতে ৫০ কেজি গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Next Post
পল্লবীতে ৫০ কেজি গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

পল্লবীতে ৫০ কেজি গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা সিটি নির্বাচনে এমপি বাহারের নেতিবাচক ভূমিকা নিয়ে প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা সিটি নির্বাচনে এমপি বাহারের ভূমিকা নেতিবাচক: সাক্কু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT