চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেডে থাকতে পেরে ‘খুব খুশি’ রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:42 অপরাহ্ন 03, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের রোনালদো মাঠে খুশি ও ধন্যবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন ক্রিস্টিয়ানো রোনালদো— চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা হারানোর পর ৩৭ বর্ষী মহাতারকার থাকা-না থাকা নিয়ে চলছে এমন আলোচনাই। নিজেই সেসবের শেষ টানলেন পর্তুগাল অধিনায়ক। আসছে মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে থাকার ইঙ্গিতের সঙ্গে শিরোপা উঁচিয়ে ধরার আশাও করছেন তিনি।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী জানিয়েছেন, ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তন করে ‘খুব খুশি’ তিনি। নতুন কোচ এরিক টেন হাগের অধীনে ভালো সময় কাটাবে ইউনাইটেড এবং দারুণকিছু অর্জন করবে, বিশ্বাস রোনালদোর।

‘প্রত্যাবর্তন করতে পেরে অনেক খুশি। এই ক্লাব আমার ক্যারিয়ারে অবিশ্বাস্য গতি এনে দিয়েছে। এখানে ফিরতে পারার অনুভূতি অসাধারণ ছিল। অনুভব করেছি যে সমর্থকরাও সেখানে ছিল। ছিলাম এবং আমি এখনও এখানে এসে খুব খুশি।’

‘আমার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যাচ, কিছু চ্যাম্পিয়নশিপ অথবা শিরোপা জিততে চেষ্টা করা। বিশ্বাস করি ম্যানচেস্টার ইউনাইটেড তাদের প্রাপ্য অবস্থান পাবে। আগেও বলেছি, এতে কিছুটা সময় লাগবে হয়ত, তবে এখনও বিশ্বাস করি।’ -বলছেন রোনালদো।

২০২৩ সাল পর্যন্ত রেড ডেভিলদের সঙ্গে চুক্তি আছে রোনালদোর। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারানোয় একবছর আগেই ক্লাব ছাড়তে পারেন তিনি, এমন আলোচনায় সরগরম ছিল ইংলিশ মিডিয়া। নতুন কোচ এরিক টেনের অধীনে তার খেলা নিয়েও সংশয় জাগে। সবকিছু ছাপিয়ে রোনালদোর এমন মন্তব্য ইউনাইটেডের আশার পালে হাওয়া দিচ্ছে ঘুরে দাঁড়ানোয় নেতৃত্ব দেবেন সিআর সেভেন।

গত গ্রীষ্মে জুভেন্টাস ছেড়ে ১২ বছর পর আবারও লাল জার্সি গায়ে চড়ান রোনালদো। প্রত্যাবর্তনে ক্লাবটির সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলদাতাও বনে যান। প্রিমিয়ার লিগে ৩৮ ম্যাচে ২৪ গোল করে হন গত মৌসুমে লিগের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।

Tags: এরিকচ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসপ্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টস
Previous Post

মালয়েশিয়ায় দলে যোগ দিয়েছেন সুফিল

Next Post

গণপরিবহনে যৌন হয়রানি বন্ধে প্রয়োজন পদক্ষেপ

Next Post
বাসে যাত্রীদের ভিড়, বেশিরভাগই নারী ও শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

গণপরিবহনে যৌন হয়রানি বন্ধে প্রয়োজন পদক্ষেপ

প্রিয়াংকা গান্ধী বক্তৃতা দিচ্ছেন, জনসম্মুখে, রাজনৈতিক ভাষণে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত প্রিয়াংকা গান্ধী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT