চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের দেশে ফেরাতে পারবেন?’ আবুধাবিতে আটকে বেয়ারস্টোর আকুতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 01, মার্চ 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে ইরানে। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহারাইনসহ বেশ কয়েকটি দেশে মার্কিন সেনাঘাটিতে পাল্টা রকেট ছুঁড়ছে তারা। এর মাঝে আবুধাবিতে আটকে পড়েছে ইংল্যান্ডের এ-দল ইংল্যান্ড লায়ন্স। এমন পরিস্থিতিতে দলটির কোচিং প্যানেলে থাকা জনি বেয়ারস্টো সরকারের কাছে উদ্ধারের আকুতি জানিয়েছে।

পাকিস্তান শাহিনসের বিপক্ষে টি-টুয়েন্টি এবং ওয়ানডে খেলতে আবুধাবিতে অবস্থান করেছে ইংল্যান্ড লায়ন্স। এমন সময় দেশটিতে মিসাইল ছুঁড়ছে ইরান। শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একটি বিবৃতি দিয়েছেন ইরান পরিস্থিতি নিয়ে। জবাবে রোববার ভোরে বেয়ারস্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আপনি কি আমাদের দেশে ফেরাতে পারবেন?’

ইংলিশ সাবেক জানাচ্ছেন, ফ্লাইট বাতিল হওয়ার পর থেকে কোন আনুষ্ঠানিক যোগাযোগ পাননি। বিভিন্ন যোগাযোগ মাধ্যমে চেষ্টা করে কোন সাড়া মেলেনি, ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘আমাদের ফ্লাইট বাতিল হওয়ার পর থেকে কোন যোগাযোগ করা হয়নি। যোগাযোগের সব পথেই চেষ্টা করেছি, কিন্তু কোন সাড়া পাইনি। কেউ অনুগ্রহ করে যোগাযোগ করবেন?’

রোববার আবুধাবিতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের দ্বিতীয় ৫০ ওভারের ম্যাচ বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ড নারী দলের অনুশীলন ক্যাম্পও বিলম্বিত হয়েছে।

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের দল ও স্টাফদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা নিরাপত্তা বিশেষজ্ঞ ও সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং সরকারি নির্দেশনা অনুসরণ করছি। আবুধাবিতে ইংল্যান্ড মেনস লায়ন্স ও পাকিস্তান শাহিনসের দ্বিতীয় ৫০ ওভারের ম্যাচ আর অনুষ্ঠিত হবে না। পাশাপাশি, আগামী সপ্তাহে আবুধাবি সফরের জন্য ইংল্যান্ড নারী দলের যাত্রা বিলম্বিত করা হয়েছে। ভবিষ্যৎ সফরগুলো নিয়ে আমরা পরিস্থিতি ও সরকারি নির্দেশনা পর্যবেক্ষণ, এবং মূল্যায়ন করে যাব।’

Tags: ইরান যুদ্ধ ২০২৬প্রবাসী বাংলাদেশিমধ্যপ্রাচ্যেমধ্যপ্রাচ্যে সংকটলিড স্পোর্টস
Previous Post

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

Next Post

এনডিএফ বিডির ইফতার ও তার্কিক মিলনমেলা

Next Post
ছবি: সংগৃহীত

এনডিএফ বিডির ইফতার ও তার্কিক মিলনমেলা

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT