চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাধীরা মোহাম্মদপুরে ফিরে এসেছে: ডিসি তেজগাঁও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ
A A
মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাদের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের ‍উপ কমিশনার ইবনে মিজান

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেছেন, ৫ আগস্টের পর মোহাম্মদপুরে অপরাধে চরম বৃদ্ধি দেখা গেছে। যেসব অপরাধী বাইরে ছিল, তারা ফিরে এসেছে। আমরা প্রতিনিয়ত মোহাম্মদপুরে অভিযান চালাচ্ছি।

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে মাদক চোরাকারবারি, অস্ত্র জোগানদাতা ও ককটেল সংরক্ষণকারীসহ ৪০ জনকে আটক করেছে ডিএমপি। শনিবার বিকাল ৪টা থেকে রোববার ভোর পর্যন্ত টানা ১২ ঘণ্টা এ অভিযান চালানো হয়। এ সময় ৮টি ককটেল, ২টি পেট্রোল বোমা, ৬টি সামুরাই, ৫টি হেলমেট, ৩টি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন এবং ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

রোববার মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

তিনি বলেন, “মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প রাজধানীর আলোচিত একটি এলাকা। এখানে নিয়মিতভাবে মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধ সংঘটিত হয়। আমরা নিয়মিত অভিযান চালিয়ে আসছি। এরই অংশ হিসেবে শনিবার বিকাল থেকে ভোর পর্যন্ত ১২০ জন পুলিশ সদস্য নিয়ে অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করি।

“অভিযানে আটককৃতদের কাছ থেকে ৮টি ককটেল উদ্ধার করি। যেগুলো পরবর্তীতে ডিএমপির বোম্ব ডিস্ফোজাল ইউনিট ডিফিউজ করে। এছাড়া দুইটি পেট্রোল বোমা, ৬টি সামুরাই, ৫টি হেলমেট, ৩টি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন, এবং ৫০০ গ্রাম হেরোইন তাদের কাছ থেকে জব্দ করা হয়।”

ইবনে মিজান আরও জানান, আটকদের মধ্যে অনেকে জেনেভা ক্যাম্পের কুখ্যাত মাদক কারবারি বুনিয়া সোহেল, পিচ্চি রাজা ও চুয়া সেলিমের সহযোগী। তাদের জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম উঠে এসেছে, যাদের আটকে অভিযান চলবে।

মোহাম্মদপুরে অপরাধীদের ফিরিয়ে আনার ছবি, পুলিশ ও আটক ব্যক্তিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ
জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান ৪০ জনকে আটক করে পুলিশ

মাদক নিয়ন্ত্রণে পুলিশের চেষ্টার বিষয়ে তিনি বলেন, “মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আমরা নিয়মিত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করি। কিন্তু কয়েকদিন পর তারা আবার জেল থেকে বের হয়ে একই কাজের সঙ্গে জড়ায়। মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তবে আমরা এটিকে নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করছি। নিয়মিত অভিযান চালিয়ে মাদক কারবারি ও সেবনকারীদের নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। আশা করছি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারব।”

মোহাম্মদপুরে অপরাধ বেড়ে যাওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, “৫ আগস্টের পর মোহাম্মদপুরে অপরাধের চরম বিস্ফোরণ ঘটেছে। যেসব অপরাধী বাইরে ছিল তারাও চলে এসেছে। অনেক অপরাধ সেখানে ঘটেছে৷ তারপর আমরা লাগাতার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে আসছি। গত ৬-৭ মাসে আমরা ৩ হাজারের বেশি অপরাধীকে আইনের আওতায় এনেছি।

“আমরা চেষ্টা করেছি প্রতিদিন যেসব এলাকায় অপরাধীদের বিচরণ রয়েছে সেখানে অভিযান পরিচালনা করতে। এর ফলে বেশি অপরাধ হওয়া জায়গায় অপরাধ কমে গেছে। আমাদের অভিযান চলমান রয়েছে। আশা করি পরিস্থিতি আরও ভালো হবে।”

Tags: গ্রেপ্তারজেনেভা ক্যাম্পমাদক ব্যবসায়ী
Previous Post

শিল্পকলার নতুন মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন

Next Post

কক্সবাজারে চোরাইপণ্যসহ ৩ পাচারকারী আটক

Next Post
চোরাইপণ্যসহ ৩ পাচারকারী আটক, কক্সবাজারে অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে চোরাইপণ্যসহ ৩ পাচারকারী আটক

দেশের শীর্ষ ৪৯টি ব্র্যান্ডের সম্মাননা প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

"সুপারব্র্যান্ডস বাংলাদেশ" ২০২৫–২৬ এ সম্মাননা পেল দেশের ৪৯টি শীর্ষ ব্র্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT