চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাসহ সাবেক এমপি-মন্ত্রী ও সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:47 অপরাহ্ন 29, আগস্ট 2024
in - সেমি লিড, আদালত, রাজনীতি
A A
শেখ হাসিনা বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশি প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সরকারের মন্ত্রী, এমপি এবং বেশ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে এবার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগটি দায়ের করেন নাসিব হাসান রিয়ান এর বাবা আব্দুর রাজ্জাক। গত ৫ আগস্ট মিরপুর বিসিআইসি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র নাসিব হাসান রিয়ান নিহত হন।

অভিযোগটিকে কমপ্লেইন্ট রেজিস্টারভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ৮ ধারা অনুযায়ী আসামীদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৩(২) ও ৪(১)/৪(২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

অপরাধের ধরনে বলা হয়, আসামীদের প্ররোচনা, উস্কানি, পরিকল্পনা ও নির্দেশে অন্যান্য আসামী কর্তৃক বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে দেশীয় ও আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে সাধারণ নিরীহ নিরস্ত্র ছাত্র-জনতাদের হত্যা, নির্যাতন, আটক ও গুম করার মাধ্যমে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটন করে।

যাদের বিরুদ্ধে অভিযোগ
১. শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী ও সভানেত্রী বাংলাদেশ আওয়ামী লীগ।

২. ওবায়দুল কাদের, সাবেক সেতুমন্ত্রী ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ।

৩. আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী।

৪. মো. আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী।

২৫. হাসান মাহমুদ, সাবেক পরাষ্ট্রমন্ত্রী।

৬. হাসানুল হক ইনু, সাবেক তথ্যমন্ত্রী।

৭. মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক শিক্ষামন্ত্রী।

৮. জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।

৯. মোহাম্মদ আলী আরাফাত, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৯  সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

১০. আতিকুল ইসলাম, সাবেক মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

১১. চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি।

১২. হারুন আর রশিদ, অতিরিক্ত আইজিপি ও সাবেক ডিবি প্রধান।

১৩. হাবিবুর রহমান, ডিএমপি কমিশনার ও কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তা ও সদস্য।

১৪. মো. হারুন অর রাশিদ, সাবেক মহাপরিচালক, র‍্যাবসহ কতিপয় অসাধু র‍্যাব কর্মকর্তা ও সদস্য।

১৫. বিপ্লব কুমার সরকার, সাবেক যুগ্ম কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

১৬. জিয়াউল আহসান, সাবেক মহাপরিচালক (এনটিএমসি)।

১৭. মো. মাহাবুব রহমান, অফিসার ইনচার্জ (ওসি), আদাবর থানা ডিএমপি, ঢাকা।

১৮. সাদ্দাম হোসেন, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ।

১৯. শেখ ওয়ালী আসিফ ইনান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র লীগ ও কতিপয় অজ্ঞাতনামা বাংলাদেশ আওয়ামী লীগ ও ১৪ দলীয় নেতা কর্মী।

২০. এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বিচারপতি, আপীল বিভাগ।

২১. মুহামম্মদ জাফর ইকবাল, অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।

২২. নিঝুম মজুমদার, আইনজীবী ও অনলাইন অ্যাক্টিভিস্ট।

২৩. মেজবাহ কামাল, অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

২৪. নাঈমুল ইসলাম খান, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

২৫. ইকবাল সোবহান চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

এছাড়াও ২৭ জন সাংবাদিকের নামসহ কতিপয় সাংবাদিক, অনলাইন এক্টিভিস্ট ও কথিত সুশীল ব্যক্তিবর্গের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

এতে বলা হয়, ২০ থেকে ৪৯ নং আসামীরা আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক সংগঠিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যাকে বৈধতা দেয়ায় প্ররোচনা ও উস্কানি দেয়ার জন্য পরিকল্পিতভাবে আন্দোলনকারী ছাত্র-জনতাদের দাবি ও উদ্দেশ্য সম্পর্কে মিথ্যা খবর প্রচার করেছেন।

আর আহত-নিহতদের সঠিক তথ্য গোপন করার পাশাপাশি টক শো করে, কলাম লিখে ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য আড়াল করে গুজব ও মিথ্যা সংবাদ ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করে। আন্দোলন চলমান অবস্থায় তারা আসামী শেখ হাসিনার সাথে দেখা করে ‘আমরা আপনার সাথে আছি’ বলে সরাসরি গণহত্যায় প্ররোচনা ও উস্কানি দেয়।

Tags: মানবতাবিরোধী অপরাধশেখ হাসিনা
Previous Post

এক্সিম ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন

Next Post

ক্রীড়া উপদেষ্টার পুরস্কার বন্যার্তদের দিলেন সাফজয়ীরা

Next Post
বন্যার্তদের জন্য ক্রীড়া উপদেষ্টার পুরস্কার প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রীড়া উপদেষ্টার পুরস্কার বন্যার্তদের দিলেন সাফজয়ীরা

আইজিপির সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

আইজিপির সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT