চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষমুহূর্তে বিশ্বকাপ দলে ফারজানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:24 অপরাহ্ন 23, জানুয়ারি 2023
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেটার ফারজানা বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সব খেলোয়াড় একাডেমি ভবনে আসার আগেই উপস্থিত হলেন বিসিবির উইমেন্স উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। ডাইনিং রুমে একে একে ঢুকলেন ক্রিকেটাররা। জার্সি গায়ে ঢুকলেন ফারজানা হক পিংকিও।

কোচ-নির্বাচক-অধিনায়ককে নিয়ে হল অনানুষ্ঠানিক সভা। পরে জানা গেল মিডলঅর্ডার ব্যাটার ফারজানাকে নিয়েই টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সাউথ আফ্রিকা টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দলে ছিলেন না ফারজানা। রাখা হয়েছিল স্ট্যান্ডবাই হিসেবে। ওয়ানডে ও টি-টুয়েন্টিতে হাজার রান করা দেশের একমাত্র ক্রিকেটারকে শেষমুহূর্তে দলে ফেরানো হয়েছে। টাইগ্রেস স্কোয়াড এখন ১৬ সদস্যের। অবশ্য বিসিবি আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।

চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল থেকে বড়দের আসরের দলে এসেছেন স্বর্ণা আক্তার, দিশা বিশ্বাস, দিলারা আক্তার ও মারুফা আক্তার।

সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের ফ্লাইটে দুবাই হয়ে কেপটাউন যাবে নিগার সুলতানা জ্যোতির দল। দুপুরে বিমানবন্দরের উদ্দেশে একাডেমি ভবন ছাড়ার আগে অধিনায়ক বললেন নতুনদের প্রতি প্রত্যাশা নিয়ে।বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা একত্রে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমাদের থেকে তারা (অনূর্ধ্ব-১৯) এখন ভালো ছন্দে আছে। ভালো মোমেন্টামের ভেতর আছে। মারুফাকে দেখেছি ধারাবাহিকভাবে ভালো বল করতে, এর আগে নিউজিল্যান্ডেও ভালো পারফর্ম করেছে। এমনকি দিশাও ভালো করছে। যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের মধ্যে স্বর্ণা তো বরাবরই ভালো ব্যাটিং করে আসছে। এতে আমাদের দল অনেক উপকৃত হবে। যেহেতু তারা এখন ওখানে (সাউথ আফ্রিকা) আছে, তারা যদি একাদশে খেলতে পারে, সুযোগ পায়, তাহলে দলের জন্য অনেক সুবিধা হবে। যেহেতু উনিশের মেয়েরা ভালো করছে তাদের কাছ থেকে আমাদের অনুপ্রেরণা নেয়া, ভালো হবে জিনিসটা। ভালোর থেকেই ভালো শেখাটা উচিত।’

১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ অভিযান। গ্রুপপর্বে একে একে মেয়েরা খেলবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার বিপক্ষে। মূল আসরের আগে তারা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান ও ভারতের বিপক্ষে।

বাংলাদেশ দল: নিগার সুলতানা (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামিমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, সোবহানা মুস্তারি, ফারজানা হক পিংকি।

Tags: ফারজানাবাংলাদেশ নারী ক্রিকেট দলবিসিবিলিড স্পোর্টসসাউথ আফ্রিকাস্বর্ণা
Previous Post

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষিকা নিহত

Next Post

নিশো যেনো ওয়েস্টার্ন মুভির কাউবয়!

Next Post
নিশো যেনো ওয়েস্টার্ন মুভির কাউবয়, ঘোড়ায় বসে শহরের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিশো যেনো ওয়েস্টার্ন মুভির কাউবয়!

বিয়ের খরচ ও অর্থের ব্যবস্থাপনা নিয়ে ছবি, টাকা ও কাগজের নোটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার বিয়ে করতেও গুনতে হবে বাড়তি খরচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT