চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহামারীর প্রভাবে ক্রিকেটার সঙ্কট দেখা দেবে অস্ট্রেলিয়ায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 03, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
শিশু ক্রিকেটাররা মাঠে আনন্দের সাথে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়েই প্রকোপ ছড়িয়েছে করোনা মহামারী। ভাইরাস ঠেকাতে লকডাউনের কারণে থমকে গিয়েছিল বিশ্ব। বহুদিন মাঠে গড়ায়নি কোনো খেলা। ক্রিকেট যার মধ্যে একটি। এখন অবশ্য করোনা উপেক্ষা করে দেশে দেশে ক্রিকেট ফিরেছে। কিন্তু ভাবনায় পড়ে গেছে অস্ট্রেলিয়া। মহামারীর প্রভাবে ‘খেলোয়াড় অনুপস্থিত’ একটি প্রজন্ম তৈরি হতে চলেছে দেশটিতে। যা আগামীতে ক্রিকেটার সঙ্কট তৈরি করবে।

তরুণ প্রজন্মের মধ্যে ক্রিকেট ছড়িয়ে দেয়া ও ভবিষ্যৎ ক্রিকেটারদের সংখ্যা যাচাই করতে ক্রিকেট শুমারি পরিচালনা করে অস্ট্রেলিয়া। ২০২১-২২ মহামারী পরবর্তী সময়ে হওয়া বার্ষিক সেই ক্রিকেট শুমারি সাবধানী করছে দেশটিকে। এ সময়ে লকডাউনের ফলে বন্ধ ছিল মাঠ, ফলে ১০ শতাংশ ক্রিকেটার হ্রাস পেয়েছে অজিদের। যা নিয়ে উদ্বেগ ক্রিকেট অস্ট্রেলিয়ার কমিউনিটি শাখার প্রধান জেমস অলসপের।

‘এটি আমাদের জন্য উদ্বেগের বিষয়। এটি এমনকিছু যা আমরা নতুন কৌশলের অংশ হিসেবে চালু করেছি। আগামী কয়েক বছরের মধ্যে আমরা এই শুমারি আরও ভালোভাবে চালু করতে চলেছি।’

করোনার ফলে তরুণ ক্রিকেটাররা মাঠেই আসার সুযোগ পায়নি একবছর। আগামীতে একটি উদীয়মান ব্যাটার, বোলার এবং ফিল্ডার শূন্য প্রজন্ম তৈরি হবে, যা পরবর্তীতে সঙ্কট আরও তীব্র করবে। তবে সাবধানী অজিরা। ক্রিকেটে আগ্রহী তরুণরা একবছর পিছিয়ে পড়লেও তাদের ফেরানোর উদ্যোগ দিচ্ছে।

‘আমরা একবছর হারিয়েছি। তবে আত্মবিশ্বাসী যে আমাদের দুবছর হারাতে হবে না। ছয় বছর বয়সী যাদের ক্রিকেটে পাইনি আমরা, সেই সাত বছরে পা রাখাদের ক্রিকেটে ফিরিয়ে আনব। ক্রিকেট অন্যান্য খেলা থেকে ব্যতিক্রম, এখানে খুব অল্প বসয়েই শুরু করতে হয়।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার শুমারি তথ্য অনুসারে, ৯০ শতাংশ অংশগ্রহণকারী ১২ বছর বয়সের আগে প্রথমবার ক্রিকেট খেলেছেন। গত বছরের জরিপে যেখানে দেখা গিয়েছিল, ৯ বছরের কম বয়সে ক্রিকেট শুরু করে দেশটির ৭০ শতাংশ ছেলে-মেয়ে।

মেলবোর্ন-সিডনিতে ক্রিকেটার সঙ্কটের মধ্যেও আশার খবর আছে তাসমানিয়া অঞ্চলের ক্রিকেটে। মহামারীর মধ্যেও এ অঞ্চলে ক্লাব সংখ্যা বেড়েছে। জুনিয়র ক্লাব নিবন্ধনের হার বেড়েছে গত বছরের তুলনায় ৪০ শতাংশ।

Tags: অস্ট্রেলিয়াকরোনালিড স্পোর্টস
Previous Post

টাঙ্গাইলে বিএনপি’র মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

Next Post

‘লাল সিং চাড্ডা’য় ‘প্রাপ্তবয়স্কদের দৃশ্য’ রেখেছেন আমির?

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদে লাল সিং চাড্ডা সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

'লাল সিং চাড্ডা'য় 'প্রাপ্তবয়স্কদের দৃশ্য' রেখেছেন আমির?

জনপ্রিয় সংবাদ portal চ্যানেল আই অনলাইন এর ছবি, জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৭৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT