চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্র্যাবের নেতৃত্বে তমাল-মামুনুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:38 অপরাহ্ন 10, জানুয়ারি 2023
in বাংলাদেশ
A A
নেতৃত্বাধীন দলের নেতারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি হিসেবে টানা দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি মির্জা মেহেদী তমাল।

মঙ্গলবার ১০ জানুয়ারি অনুষ্ঠিত ক্র্যাবের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে-২০২৩ বিপুল ভোটে জয়লাভ করেন তিনি।

রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে দিনভর এই ভোট উৎসবে মোট ২৯৩ ভোটের মধ্যে ২৭৩ ভোট পড়েছে। এর মধ্যে মির্জা মেহেদী তমাল অর্ধেকের বেশি ১৫২ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ইত্তেফাকের আবুল খায়ের পেয়েছেন ১১৪ ভোট।

আগামী এক বছরের জন্য নির্বাচিত কার্যনির্বাহী এই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মামুনুর রশীদ। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম পেয়েছেন ১১০ ভোট।

সহ-সভাপতি হিসেবে ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান (মাসুম মিজান)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীন আবদুল বারী পেয়েছেন ১০৩ ভোট।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে রুদ্র মিজান ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিয়াজ আহমেদ লাবু পেয়েছেন ১৩১ ভোট। অর্থ সম্পাদক পদে মো: এমদাদুল হক খান ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হরলাল রায় সাগর পেয়েছেন ১২৩ ভোট। সাংগঠনিক সম্পাদক হিসেবে আনোয়ারুল হক বকুল (বকুল আহমেদ) সর্বোচ্চ ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী খন্দকার হানিফ রাজা পেয়েছেন ৪৬ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এস এম ফয়েজ ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবু হেনা রাসেল পেয়েছেন ১১৭ ভোট।

কল্যাণ সম্পাদক পদে ওয়াসিম সিদ্দিকী ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী শাহীন আলম পেয়েছেন ৯৭ ভোট। ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক পদে মো: আবু জাফর ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী শেখ কালিম উল্যাহ পেয়েছেন ১১৫ ভোট। আন্তর্জাতিক সম্পাদক পদে তানভীর হাসান ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিতিদ্বন্দী মোহাম্মদ জাকারিয়া পেয়েছেন ১১৫ ভোট। এদিকে, দপ্তর সম্পাদক পদে কামাল হোসেন তালুকদার, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ইসমাঈল হুসাইন ইমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে তিনটি পদের বিপরীতে তিনজন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। তবে ক্রম নির্ধারণের জন্য এ পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের রায়ে প্রথম কার্যনির্বাহী সদস্য হিসেবে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আবদুল্লাহ আল মামুন। এছাড়া মো. জসীম উদ্দীন ১৩৫ ভোট পেয়ে দ্বিতীয় ও এনামুল কবীর রুপম ৯২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

মঙ্গলবার ১০ জানুয়ারি ক্র্যাব কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ব্যালটের মাধ্যমে এ রায় দেন। ক্র্যাব নির্বাচন পরিচালনা কমিটি-২০২৩-এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন পারভেজ খান। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোট গণনা শেষে তিনি ফলাফল ঘোষণা করেন।

Tags: ক্র্যাব
Previous Post

মুশফিকের ‘১০০’

Next Post

হৃদয় ঝড়ে সিলেটের দুই শতাধিক রানের পুঁজি  

Next Post
সিলেটের ক্রিকেটার ব্যাট হাতে উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদয় ঝড়ে সিলেটের দুই শতাধিক রানের পুঁজি  

গঙ্গা নদীতে বিশাল রিভার ক্রুজ, আলো জ্বলজ্বল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ 'গঙ্গা বিলাস'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT