চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক আনিস আলমগীরের নিঃশর্ত মুক্তি চায় সিপিজে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:49 অপরাহ্ন 17, ডিসেম্বর 2025
in বাংলাদেশ
A A
আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে আনা সন্ত্রাসবাদের অভিযোগ অবিলম্বে প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

পাশাপাশি জাতীয় নিরাপত্তার অজুহাতে সংবাদমাধ্যমকে নিশানা করা বন্ধ করতেও আহ্বান জানিয়েছে বিশ্বজুড়ে সাংবাদিকদের সুরক্ষা নিয়ে কাজ করা নিউইয়র্কভিত্তিক সংগঠনটি।

আজ বুধবার (১০ ডিসেম্বর) নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের প্রতি সিপিজে এ আহ্বান জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৫ ডিসেম্বর (সোমবার) বাংলাদেশের সন্ত্রাসবিরোধী আইনে আনিস আলমগীরসহ আরও তিনজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে টক শো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

সিপিজের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের সমন্বয়কারী কুনাল মজুমদার বলেন, ‘সংবাদমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের একটি স্তম্ভ। কিন্তু গুরুত্বপূর্ণ এক নির্বাচনের কয়েক মাস আগে একজন সাংবাদিককে আটক করতে সন্ত্রাসবিরোধী আইনের ব্যবহার সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। বাংলাদেশের কর্তৃপক্ষকে অবিলম্বে সাংবাদিক আনিস আলমগীরকে মুক্তি দিতে হবে এবং সরকারের সমালোচনা করে মতামত প্রকাশের কারণে গণমাধ্যমকর্মীদের নিশানা করা বন্ধ করতে হবে।’

সিপিজের প্রতিবেদনে বলা হয়, আনিস আলমগীর ২০০১ সালে আফগানিস্তান এবং ২০০৩ সালে ইরাক থেকে যুদ্ধের প্রতিবেদন করে পরিচিত লাভ করেন।

জ্যেষ্ঠ এই সাংবাদিককে ১৪ ডিসেম্বর (রোববার) রাজধানীর একটি ব্যায়ামাগার থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করে।

সিপিজের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের সন্ত্রাসবিরোধী আইনে দোষী সাব্যস্ত হলে আনিস আলমগীরের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং বড় অঙ্কের জরিমানা হতে পারে।

তবে সন্ত্রাসবিরোধী আইনের কোন ধারায় আনিসের বিরুদ্ধে মামলা হয়েছে, তা নিশ্চিত হতে পারেনি সংগঠনটি। কারণ, তদন্ত শুরুর আনুষ্ঠানিক নথি বা এফআইআরের কপি তারা সংগ্রহ করতে পারেনি।

Tags: কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসসাংবাদিক আনিস আলমগীর
Previous Post

সিআইপি অ্যাওয়ার্ড পেলেন লায়ন শাহ নেওয়াজ

Next Post

বিশ্বকাপের প্রাইজমানি ৫০ শতাংশ বাড়াল ফিফা, চ্যাম্পিয়নরা পাবে কত?

Next Post
ফিফা কর্মকর্তারা বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের প্রাইজমানি ৫০ শতাংশ বাড়াল ফিফা, চ্যাম্পিয়নরা পাবে কত?

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচন নিয়ে ভারতের নসিহত চায় না বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কেমন হবে তা নিয়ে ভারতের নসিহত চায় না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT