চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে সিপিআই(এম)-র বিবৃতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:31 অপরাহ্ন 04, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সিপিআই(এম) নেতার পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে বিবৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট হচ্ছে তৃণমূলের সীমাহীন দুর্নীতি, স্বৈরাচারী রাজত্ব, অপশাসনের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন। রাজ্যের জনগণ তৃণমূল কংগ্রেস সরকারের পতন চেয়েছেন। এই ক্ষোভের ফায়দা তুলেছে বিজেপি। মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম।

ছবি: সংগৃহীত

সোমবার (৪ মে) এক বিবৃতিতে তিনি দাবি করেন, এই নির্বাচনে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এসআইআর-র মাধ্যমে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা, বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী নামানো, প্রধানমন্ত্রীসহ কেন্দ্রীয় মন্ত্রীদের উস্কানির ফলে একটি ভীতির আবহাওয়া তৈরি করা হয়েছিল। এরই সঙ্গে সাম্প্রদায়িক মেরুকরণের প্রচার চালানো হয়েছে কেন্দ্র ও রাজ্যের শাসক দলের তরফ থেকে। বিজেপি তারও সুযোগ নিয়েছে। এই নির্বাচনে বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলা হয়েছিল, সহযোগী হিসাবে আইএসএফ-ও ছিল, কিন্তু আমাদের ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও কংগ্রেসের সঙ্গে সমঝোতা না হওয়ায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিকল্পের স্থানটি বিজেপি দখল করে নিতে পেরেছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় সারা দেশের অভিজ্ঞতায় আমরা জানি, বিজেপি একটি স্বৈরাচারী ও গণতন্ত্র-বিরোধী দল। তাদের জনবিরোধী ও গণতন্ত্র-বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সংগ্রামের জন্য এ-রাজ্যের মানুষকে তৈরি থাকতে হবে। দীর্ঘ সময়ের পরে রাজ্য বিধানসভায় এবার বামপন্থী বিধায়ক থাকবেন। বিধানসভার মধ্যে ও বাইরে জনস্বার্থে আন্দোলন চালিয়ে যাবার লক্ষ্যে সিপিআই(এম) প্রতিশ্রুতিবদ্ধ। বামপন্থী কর্মীরা যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশেই থাকবেন।

নির্বাচনের পরে রাজনৈতিক হিংসা, অশান্তির কোনো পরিবেশ যেন তৈরি না হয়, এবং তাকে ব্যবহার করে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা হলে তা প্রতিহত করতে রাজনৈতিক দল ও প্রশাসনের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। রাজ্যে আইনের শাসন কঠোর ভাবে বজায় রাখতে হবে।

Tags: পশ্চিমবঙ্গফলাফলবিজেপিবিধানসভা নির্বাচন
Previous Post

লন্ডনে দেখা যাবে ‘নয়া মানুষ’

Next Post

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী হত্যাকাণ্ডে ন্যায়-বিচার নিশ্চিতে পদক্ষেপ

Next Post
সড়ক পরিবহন মন্ত্রী চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী হত্যাকাণ্ডে ন্যায়-বিচার নিশ্চিতে পদক্ষেপ

শিশু রক্তের জন্য অপেক্ষা করছে হাসপাতালে, জরুরি চিকিৎসা প্রয়োজন. Channel i News - চ্যানেল আই নিউজ

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT