চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার হবে আধুনিক ও স্মার্ট পর্যটন নগরী: পলক

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:51 অপরাহ্ন 16, জুলাই 2022
in কক্সবাজার, জনপদ
A A
চ্যানেল আই অনলাইন এর সংবাদ সম্মেলনে বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫০ কোটি টাকা ব্যয়ে কক্সবাজারে ‘হাই-টেক পার্ক’ স্থাপনের কাজ চলছে। প্রায় ৮ দশমিক শূন্য ৭ একর জমিতে এ পার্ক গড়ে উঠলে এখানে প্রায় ৩০০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রকল্পের আওতায় প্রশিক্ষণ পাবেন এক হাজার জন।

কক্সবাজারে ‘হাই-টেক পার্ক’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে।

শনিবার (১৬ জুলাই) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কক্সবাজারকে আধুনিক ও স্মার্ট পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে চাই সরকার। আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে সোনার বাংলার প্রতিচ্ছবি।

প্রতিমন্ত্রী বলেন, তের বছর আগে ডিজিটাল অর্থনীতির আকার ছিল মাত্র ২৬ মিলিয়ন ডলার। বর্তমানে তা ১ দশমিক ৪ বিলিয়ন ডলারে উন্নিত হয়েছে। আশা করছি আগামী ২০২৫ সালে আইসিটি রপ্তানী হবে ৫ বিলিয়ন ডলার। আর কর্মসংস্থান হবে ৩০ লাখ প্রশিক্ষিত দক্ষ জনশক্তির। এ লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

কক্সবাজারে হাই-টেক পার্ক স্থাপনের উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, অনগ্রসর এই অঞ্চলের তরুণ-তরুণী আইটিতে দক্ষতা অর্জন করলে তারা মানবসম্পদে পরিণত হবে। ফ্রি ল্যান্সিং এর মাধ্যমে নিজেরা উপার্জন করতে সক্ষম হবে।

কক্সবাজারের ফ্রি-ল্যান্সার এবং শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কাছে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেড ইন বাংলাদেশ ল্যাপটপ হস্তান্তর করেন আইসিটি প্রতিমন্ত্রী পলক।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষোর ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) ডা. বিকর্ণ কুমার ঘোষ বলেন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে সারাদেশে ৯২টি হাই-টেক সফটওয়্যার টেকনোলজি পার্ক, আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে ৯টি পার্ক স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে। এখন পর্যন্ত হাই-টেক পার্কসমূহে ১৯০টি প্রতিষ্ঠানকে স্পেস ও প্লট বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ১২৩টি প্রতিষ্ঠান ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং ১৫১টি স্থানীয় স্টার্টআপ কোম্পানিকে বিনামূল্যে স্পেস বা কো-ওয়ার্কিং স্পেস বরাদ্দ দেয়া হয়েছে।

প্রকল্প পরিচালক এ. কে. এ. এম, ফজলুল হক জানান, প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে কক্সবাজারে প্রায় ৮ দশমিক শূন্য ৭ একর জমিতে এই হাই-টেক পার্ক স্থাপনের কাজ শেষ হলে এখানে প্রায় ৩০০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া প্রকল্পের আওতায় ১০০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

এর আগে সকাল ৯ টায় কক্সবাজারের রামু দক্ষিণ মিঠাছড়িতে ‘হাই-টেক পার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তাগণ এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tags: কক্সবাজার
Previous Post

নির্বাচন কমিশনের কথায় কিছু যায় আসে না: বিএনপি

Next Post

নড়াইলের ঘটনা নিয়ে যা বললেন মাশরাফী

Next Post
মাশরাফী নড়াইলের ঘটনা নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নড়াইলের ঘটনা নিয়ে যা বললেন মাশরাফী

বাংলাদেশ ক্রিকেটার মাঠে উদযাপন করছেন, জয়ের উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

তাইজুল-নাসুম ম্যাজিক চলছেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT