চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উখিয়া ক্যাম্পে আবার রোহিঙ্গা নেতা খুন

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
12:38 অপরাহ্ন 08, মার্চ 2023
in কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের মানচিত্র ও আশপাশের এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়া কুতুপালং ২ নাম্বার ক্যাম্পে আবার রোহিঙ্গা নেতাকে গুলি করে  হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ৮ মার্চ সকাল ৭টার দিকে ওই ক্যাম্পের ডব্লিউ ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রোহিঙ্গা নেতা হলেন সৈয়দ হোসেন ওরফে কালা বদা (৩৭)। তিনি ২ নম্বর ক্যাম্পের হেড মাঝি (নেতা) ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা  জানান, সকালে নিহতের বাড়িতে একদল মুখোশধারী হামলা চালায়। এসময় সৈয়দ হোসনকে বাড়িতে পেয়ে তাকে গুলি করে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্যরা। এসময় বসতবাড়িতেও তাণ্ডব চালায় তারা। গুলিবিদ্ধ সৈয়দ হোসেনকে ক্যাম্পের এনজিও পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি মোহাম্মদ আলী জানান, বুধবার সকালে মুখোশধারী দুর্বৃত্তরা রোহিঙ্গা নেতাকে গুলি করেছে বলে জানতে পারি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আপাতত এখনো কিছু বলা যাচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে এক রোহিঙ্গা জানান, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সন্ত্রাসী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিশেষ করে ক্যাম্পে আরসা সদস্যদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় এখন প্রতিবাদকারীদের টার্গেট করে হত্যা করছে আরসা সদস্যরা। গতকাল মঙ্গলবার ৯ নম্বর ক্যাম্পের মাঝি নুর হাবি ওরফে ওয়াক্কাস রফিককেও গুলি করে মেরেছে তারা।

Tags: আরসাউখিয়া ক্যাম্পকক্সবাজাররোহিঙ্গারোহিঙ্গা নেতা খুন
Previous Post

গুলিস্তানে বিস্ফোরণ: ৪ সদস্যের তদন্ত কমিটি

Next Post

অনাবাদী জমিকে চাষের আওতায় আনার উদ্যোগ

Next Post
প্রাকৃতিক কৃষক নারীর সহায়তা দিয়ে আঙুর চাষ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনাবাদী জমিকে চাষের আওতায় আনার উদ্যোগ

নগদ অ্যাপের মাধ্যমে নিরাপদ লেনদেনের সুবিধা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীদের নিরাপদ লেনদেনে 'নগদ'র উদ্ভাবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT