চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে জনবসতি ও বাগান রক্ষার দাবিতে মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:21 অপরাহ্ন 22, জানুয়ারি 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ, পরিবেশ
A A
জনবসতি ও বাগান রক্ষার দাবিতে মানববন্ধন, কক্সবাজারে জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের রামু উপজেলায় সমুদ্র গবেষণা কেন্দ্রের জমি অধিগ্রহনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় ৫ শতাধিক মানুষ। উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপে জনবসতি ও ফলজ বাগান রক্ষার দাবিতে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে পেঁচারদ্বীপের জনবসতি ও ফলজ বাগান রক্ষা করে পাশের খালি জমি অধিগ্রহণের দাবি জানায় বিক্ষোভকারীরা।

আজ রবিবার সকালে দক্ষিণ পেঁচারদ্বীপে মেরিনড্রাইভ সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ৫ শতাধিক নারী, শিশু ও পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে সমুদ্র গবেষণা কেন্দ্রের সামনে মেরিনড্রাইভ সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। মানববন্ধনে আবুল হোসেন, সৈয়দ আলম, কাদির হোসেন সহ স্থানীয়রা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পূর্বপুরুষ থেকে বসবাস করা খতিয়ানভুক্ত এই স্থান ছাড়া তাদের আর কোন মাথা গোঁজার ঠাঁই নেই। মাথা গোঁজার ঠাই ছাড়াও আয়ের উৎস্য সুপারিসহ ফলজ বাগানের উপর শতাধিক পরিবার নির্ভরশীল।

ইতপূর্বে সমূদ্র গবেষণা কেন্দ্র নির্মাণের সময় উচ্ছেদ করা পরিবারগুলোর এখনো পুনর্বাসন করা হয়নি। এ অবস্থায় পেঁচারদ্বীপ মৌজার ২নং সিটের ফলজ বাগানসহ জনবসতি অধিগ্রহণ না করে পাশে ৩নং সিটে খালি জমি সমূদ্র গবেষণা কেন্দ্রের উন্নয়নের জন্য অধিগ্রহণ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

Tags: কক্সবাজারবিক্ষোভমানববন্ধনমেরিনড্রাইভ
Previous Post

খাদ্য নিরাপত্তায় উন্নত দেশগুলোকে দায়িত্বশীল হতে হবে: কৃষিমন্ত্রী

Next Post

‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে অনুপ্রাণিত হয়ে পিকলুর ‘দাওয়াল’

Next Post
দাওয়াল সিনেমার প্রচার অনুষ্ঠানে দুই অভিনেতা হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে অনুপ্রাণিত হয়ে পিকলুর 'দাওয়াল'

ম্যানচেস্টার সিটি কোচ গার্দিওলা মাঠে নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হালান্ডরা চেনারূপে না ফিরলে সিটি ছাড়তে পারেন গার্দিওলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT